ক্রিকেটার ইমরান আলী এনাম
সিলেট ক্রিকেটার ও জেলা যবদল নেতা ইমরান আলী এনামকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
গত সোমবার (৬ নভেম্বর) রাতে দক্ষিণ সুরমার তেতলীর অতির বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দোহা পিপিএম বলেন, বিএনপির ডাকা অবরোধে গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ এবং নাশকতার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, তিনি ঢাকা প্রিমিয়ার লীগ, সিলেট জেলা ক্রিকেট দল সহ প্রথম শ্রেনীর ক্রিকেটের নিয়মিত খেলোয়াড় ছিলেন।
JA




