রশিদ হেলালী'কে মানুষ চিরদিন স্মরণ রাখবে
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

জৈন্তাপুরে শোকসভা ও মিলাদ মাহফিল

রশিদ হেলালী'কে মানুষ চিরদিন স্মরণ রাখবে

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৮/১১/২০২৩ ০১:৪০:১৮ পূর্বাহ্ন

রশিদ হেলালী'কে মানুষ চিরদিন স্মরণ রাখবে


জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ বলেছেন, মানুষ মরে গেলেও তার কৃতকর্মের মধ্যে আজীবন বেঁচে থাকে মানুষের হৃদয়ে। রশিদ হেলালী ছিলেন সাংবাদিকতার পথিকৃত, আলোকিত জৈন্তা গড়ার স্বপ্নদ্রষ্টা। সমাজে তার মতো মানুষের বড়ই প্রয়োজন।

তিনি বলেন, আমরা সবাই রশিদ হেলালীর মত হয়ে গেলে সমাজ পরিবর্তন সময়ের ব্যাপার মাত্র।

গতকাল মঙ্গলবার দুপুরে জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজের উদ্যেগে কলেজ মিলনায়তনে আয়োজিত শোকসভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষানুরাগী, সমাজসেবী একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাংবাদিক মোহাম্মদ রশিদ হেলালী’র দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলেজের অধ্যক্ষ মফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক আবুল কালাম, স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ কামরুল আহমদ। 

কলেজের ক্রীড়া শিক্ষক ফারুক আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আবুল খায়ের, মাসুক আহমদ, খসরু নোমান, নন্দন দত্ত, এখলাছুর রহমান, জৈন্তাপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, প্রভাষক হোসেন আহমদ আম্বিয়া, নুরুল ইসলাম ও আনোয়ার হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সাংবাদিক রশিদ হেলালী পিছিয়ে পড়া জৈন্তার শিক্ষার উন্নয়নে যে অবদান রেখে গেছেন, তার অবদান জৈন্তার মানুষ চিরদিন স্মরণ রাখবে। তিনি ব্যক্তিগত উদ্যোগে গড়ে তুলেছেন জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রী কলেজ, কারিগরী কলেজ, তৈয়ব আলী কৃষি প্রযুক্তি ইন্সিটিটিউট, আমিনা হেলালী টেকনিক্যাল ইন্সিটিটিউটসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান। তারঁ আকষ্মিক মৃত্যুতে জৈন্তিয়াবাসী একজন দেশ প্রেমিক মানুষকে হারিয়েছে। 

অনুষ্ঠানের শেষে মরহুমের মাগফেরাত কামনায় খতমে কুরআন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

JA



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা