ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪ হাজার ছাড়াল
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩৫ PM

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪ হাজার ছাড়াল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৭/২০২৬ ০৬:৫৪:৩২ PM

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪ হাজার ছাড়াল

সংগৃহিত


ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪,১১৮ জনে দাঁড়িয়েছে। গত ২৪ জুনের এই ভয়াবহ বিপর্যয়ে আহত হয়েছেন আরও অন্তত ১৬,৭৪০ জন এবং হাজার হাজার মানুষ এখনো বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। 
দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ শুক্রবার (১০ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দুর্যোগ পরবর্তী সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে এই তথ্য জানান।
হোর্হে রদ্রিগেজ জানান, গত ২৪ জুন দক্ষিণ আমেরিকার এই দেশটিতে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই জোড়া ভূমিকম্পে দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত ৮৬,৭৯৪টি পরিবারকে জরুরি সহায়তা প্রদান করা হয়েছে। ধসে পড়া ও ক্ষতিগ্রস্ত ভবনগুলো থেকে এ পর্যন্ত ৬,৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ভূমিকম্পের তীব্রতায় ৮৫৬টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৯০টি ভবন সম্পূর্ণ ভেঙে পড়েছে।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের বিবরণ দিয়ে তিনি আরও জানান, দুর্গত এলাকায় এ পর্যন্ত ৯,৭৬৬ মেট্রিক টন খাদ্যসামগ্রী এবং ১ কোটি ৩৯ লক্ষ লিটারেরও বেশি পানীয় জল বিতরণ করা হয়েছে। পাশাপাশি ২৯,৯৬৬ জন আহত ও অসুস্থ রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বাস্তুচ্যুত ও গৃহহীন হয়ে পড়া বাসিন্দাদের জন্য সাময়িকভাবে ৮৯টি আশ্রয় শিবির স্থাপন করেছে প্রশাসন।

ভয়াবহ এই বিপর্যয় কাটিয়ে উঠতে ভেনেজুয়েলা সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায় বড় আকারের মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে উদ্ধার ও ত্রাণ কাজে ৩০,০৭৬ জন সরকারি কর্মী এবং ২৯,৮৪৩ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন। তাদের সহায়তায় যুক্ত হয়েছেন ৩,৪৫৪ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী। এদিকে মূল ভূমিকম্পের পর থেকে এ পর্যন্ত ওই অঞ্চলে ১,১৭১ বার আফটারশক বা অনুকম্পন রেকর্ড করা হয়েছে, যা উদ্ধারকারীদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী