জকিগঞ্জে সুপারি সিন্ডিকেট : ন্যায্য দাম না পেয়ে হতাশ বিক্রেতারা
এবার একদম সস্তা দামে বিক্রি হচ্ছে সুপারি। বিক্রেতারা বলছেন সুপারি সস্তা নয় স্থানীয় ব্যবসায়ীদের সিন্ডিকেট। এদিকে ব্যবসায়ীরা বলছেন থাইল্যান্ড ও বার্মার সুপারির কারণে কম দামে ক্রয় করতে হচ্ছে আমাদের।
সিলেটের জকিগঞ্জে মৌসুমি ফসল ধান সুপারি ও বাঁশ। এ অঞ্চলের মানুষের সুপারি ও ধানের উপর অনেকটা নির্ভরশীল কিন্তু এবারের সুপারির দাম না থাকায় নিম্ন আয়ের মানুষরা অনেকটা দিশেহারা।
আশ্বিন কার্তিক ও অগ্রহায়ণ মাস আসলেই উপজেলার সর্বোস্থরের মানুষের চলাফেরা খাওয়া দাওয়া পরিবর্তন দেখা যায়। বিক্রেতারা বলছেন একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অন্যদিকে সুপারির দাম না থাকায় মাছ মাংসতো দূরের কথা সুপারি বিক্রি করে শাক সবজি ক্রয় করতেই হিমশিম খেতে হচ্ছে তাদের।
জকিগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের একটি ভরসা ধান ও সুপারি। সপ্তাহের বিভিন্ন দিনে জকিগঞ্জ, কালিগঞ্জ, শরীফগঞ্জ, শাহগলী ও বাবুর বাজারে সুপারির বড় হাট বসে এবং সকল বাজারে একই ব্যবসায়ীরা সুপারি ক্রয় করে থাকেন।
স্থানীরা বলেন, ‘এক সময় জকিগঞ্জে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে ব্যবসায়ীরা এসে সুপারি ক্রয়ের কারণে ন্যায্য দামে সুপারি বিক্রি করতে পারতেন। বর্তমানে স্থানীয় ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে বাহিরের ব্যবসায়ীরা এসে ব্যবসা করতে পরেন না।’
সুপারি ব্যবসায়ী আবুল হোসেন বলেন, থাইল্যান্ড ও বার্মার সুপারি কারণে আমাদের সুপারি মূল্য নেই। অন্য রাষ্ট্র থেকে সুপারি না আনার জন্য সরকারকে অনুরোধ জানান তিনি।
JA




