পাথরের সঙ্গে আলোচনা হয় না : পরিকল্পনামন্ত্রী
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

পাথরের সঙ্গে আলোচনা হয় না : পরিকল্পনামন্ত্রী

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৮/১১/২০২৩ ০৮:৫১:৩৯ পূর্বাহ্ন

পাথরের সঙ্গে আলোচনা হয় না : পরিকল্পনামন্ত্রী


পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বিএনপি প্রসঙ্গে বলেছেন, ‌‘যারা কথা বলতে চায় তাদের সঙ্গে আলোচনা চলে, পাথরের সঙ্গে আলোচনা হয় না। মতবিরোধ পৃথিবীর সব দেশে থাকলেও তাদের মত অসভ্য আচরণ অন্য কোথাও নেই।

বুধবার (৮ নভেম্বর) বিকেলে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, যারা হরতাল অবরোধ করছে তারা উন্নয়ন চোখে দেখে না। উন্নয়ন বোঝে দেশের সাধারণ ও খেটে খাওয়া মানুষ। হরতাল-অবরোধে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, উন্নয়ন ব্যাহত হয়। এমন কি বিদেশিরাও আস্থা হারিয়ে ফেলেন। 

সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে সিসিকের সব কাউন্সিলর ও সিলেটের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

JA



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা