জৈন্তাপুরে সুফলভোগীদের মাঝে মুরগি বিতরণ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

জৈন্তাপুরে সুফলভোগীদের মাঝে মুরগি বিতরণ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১১/২০২৩ ১২:৪৭:২১ অপরাহ্ন

জৈন্তাপুরে সুফলভোগীদের মাঝে মুরগি বিতরণ

জৈন্তাপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণী সম্পদ দপ্তর প্রাঙ্গণে মুরগি বিতরণের সময়


জৈন্তাপুর হাওড় অঞ্চলে সমম্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগীদের মাঝে মুরগি বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার ( ৯ নভেম্বর) বেলা ১১ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণী সম্পদ দপ্তর প্রাঙ্গণে এই মুরগি বিতরণ করা হয়। 

জৈন্তাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ( লাইভস্টক) ও ভেটেরিনারি সার্জন ডা. আবদুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।  

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম।  

প্রধান অতিথির বক্তব্যে কামাল আহমদ বলেন,  বর্তমান আওয়ামি লীগ সরকার হাওড় অঞ্চলের মানুষের জীবনমান ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। হাওড়ের বিশাল প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানোর পাশাপাশি প্রত্যেক পরিবারের বাড়তি আয়ের উৎস সৃষ্টির লক্ষ্যে প্রাণী সম্পদ দপ্তরের মাধ্যমে গবাদিপশু ও হাঁস-মুরগি বিতরণ করছে সরকার। তিনি সুবিধাভোগীদের উদ্দেশ্যে সঠিকভাবে মুরগী লালন পালনের মাধ্যমে দেশের প্রাণী সম্পদ উন্নয়নের পাশাপাশি আমিষের চাহিদা মেটাতে সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান। 

এ সময় আরো উপস্থিত ছিলেন ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ফখরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম,  উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ ( এলইও) ডা. সাইফউদ্দিন, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো মুজিবুর রহমান, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো আবু জাহের।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মরত আবু জাফর মো রাজু, শরিফুল ইসলাম, রাজিব আহমেদ,পঙ্কজ দেব লিওন,শরিফ উদ্দিন,হাবিবুর রহমান,আলতাবুর রহমান,আবিদা সুলতানা,শামসুজ্জামান ও মন্তাজ আলি।

অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলার অন্তর্ভুক্ত পাঁচটি ইউনিয়নের হাওড় অঞ্চলের ১০ গ্রুপে ২৪০ জন  সুফলভোগী পরিবারের  মাঝে পরিবারপ্রতি  ১৫টি করে মোট ৩৬০০টি মুরগী বিতরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী