গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি আগামীকাল শুক্রবার (১০ নভেম্বর) এক দিনের সফরে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আসছেন।
তিনি শুক্রবার সাড় ৯ টায় গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের হাকুর বাজার উচ্চবিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করবেন।
সকাল সাড়ে ১০ টায় ইমরান আহমদ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ২০২৩-২৪ অর্থ বছরের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও কৃষি সামগ্রী বিতরণ করবেন।
দুপুর ১২ টায় রুস্তুমপুর ইউনিয়নের গোরাগাম উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন তিনি। অপর দিকে বিকাল ৩ টায় তোয়াকুল ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত যৌথ কর্মী সভায় অংশগ্রহণ করবেন।
জৈন্তাবার্তা/এমকে




