উপরে বাম থেকে মকসুদ ইবনে আজিজ লামা, লোকমান আহমদ, মুকতাবিস উন নূর। নিচে বাম থেকে ভাষ্কর রঞ্জন দাস, মারিয়াম চৌধুরী এবং ইরফানুজ্জামান চৌধুরী।
সিলেট সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধূরী দায়িত্ব গ্রহণ করেছেন গত ৭ নভেম্বর। বিদায় নিয়েছে অপরাজিত মেয়র আরিফুল হক চৌধুরী। নতুন পরিষদের যাত্রা শুরুর মুহুর্তে নগরীর মুল সমস্যাগুলো নিয়ে কথা বলেছেন সিলেটের বিমষ্ট নাগরিকরা। দৈনিক জৈন্তা বার্তা’র কাছে সিলেট নগরের এসব ব্যক্তিবর্গ জানিয়েছেন তাদের দৃষ্টিতে নগরের মুল সমস্যাগুলোর কথা। নতুন স্বাপ্নিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধূরীর কাছে তারা এগুলোর সমাধান চেয়েছেন। এছাড়াও জানিয়েছেন তাদের প্রত্যাশার নানা কথা। নিচে তাদের বক্তব্য তুলে ধরা হলো।
মকসুদ ইবনে আজিজ লামা : সিলেট নগরের শেখঘাট এলাকার বাসিন্দা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকসুদ ইবনে আজিজ লামা। মুক্তিযুদ্ধ, রাজনীতি, সমাজসেবার মাধ্যমেই জীবনের সংগ্রাম মুখর দিন কাটিয়েছেন দেশে বিদেশে। তার কাছে জৈন্তা বার্তার প্রশ্ন ছিলো নগরের নতুন পরিষদের কাছে আপনার নাগরিক চাওয়া কি? কোন বিষয়টার প্রতি তারা বেশী দৃষ্টি দেবেন। এ প্রশ্নের উত্তরে সবার আগেই বললেন গরীব মানুষগুলোর প্রতি বিশেষ খেয়াল রাখা উচিত। কারণ আমরা যে যেভাবে পারি আমাদের কাজ করে নিতে পারি। কিন্তু তারা পারেন না। দ্বারে দ্বারে ঘূরতে হয়। তিনি প্রসঙ্গ টেনে বলেন, আমি এমনও দেখেছি এক পরিবারে ৫ জন কার্ড পেয়েছে, সাহায্য পায়। আবার পাচ পরিবারে এক জনও কার্ড পায়নি। এসব বিষয় খেয়াল রাখা উচিত। এছাড়া প্রবাসীদের সমস্যা সমাধানে কার্যকর একটি প্লাট ফরম গড়ে তোলার তাগিদ এই নেতার। সাবেক এই জনপ্রতিনিধি বলেন, সিলেট নগরে ছোট বেলা থেকেই দেখছি। কখনও পানি উঠেনি ঘর বাড়িতে। এখন একটু বৃষ্টি হলেই ডুবে যায়। সকল ড্রেন নালা, ছড়াগুলো বন্ধ। পুরো জিন্দবাজার এলাকার পানি আটকে যায় কালেক্টরেট মসজিদ সংলগ্ন মাকের্টে এসে। এগুলোতে বেশী নজর দেওয়া জরুরী। তিনি বলেন, বাংলাদেশের সকল জেলায় কোনো না কোনো স্থানে মুক্তিযুদ্ধের স্মৃতি, মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণ হয়েছে। কিন্তু সিলেটে হয়নি। এটি খুবই দুঃখজনক। এক জিন্দাবাজার চৌহাট্টা দেখলেই হবে না। অন্যান্য জেলাগুলোতে পা রাখলেই বোঝা তারা কতটুকু এগিয়েছে, আর আমরা কতটুকু এগিয়েছি। কাজের কাজ কিছুই হয়নি।
লোকমান আহমদ : সিলেটের বিশিষ্ট রাজনীতিবিদ ও ডায়াবেটিক হামপাতালের সেক্রেটরী লোকমান আহমদ বরেছেন নতুন মেয়রকে সবার আগে ড্রেনেজ সমস্যার সমধানে পদক্ষেপ নিতে হবে। রাস্তাঘাটের মতো প্রতিদিনি ড্রেন পরিস্কার রাখতে হবে। নতুবা জলাবদ্ধতার কবল থেকে নগরবাসীর মুক্তি মিলবেনা। তিনি জৈন্তা বার্তাকে বলেন, সিলেট নগরের প্রত্যেক ওয়ার্ডে জন করে শ্মুরমিক প্করতিদিন বরাদ্দ আছে। তারা যদি নিয়মিত কাজ করে তাহলেতো রাস্তা ঘাট, ড্রেনে ময়লা আবর্জনা কিছু্ই থাকার কথা নয়। তিনি বলেন বাড়ি বাড়ি পানি পৌছে দিতে হবে। পানির কোনো সংকট যাতে না থাকে সে ব্যাপারে উদ্যোগ নিতে হবে। এছাড়া নতুন মেয়রকে তার নির্বাচনী ইশতেহার পূরণে কাজ করতে হবে। বিশ্বমানের এই ইশতেহার বাস্তকবায়ন হলে সিলেঠ নগরের উন্নয়নে নতুন মাত্রা যোগ হবে।
মুকতাবিস উন নূর : সিলেট নগরের মানুষের পানীয় জলের সমস্যাকে প্রধান হিসেবে চিহ্নিত করলেন বিশিষ্ট সাংবাদিক, সিলেট প্রেসক্লাবের একাধিবারের সভাপতি মুকতাবিস উন নূর। তিনি বলেছেন চেঙ্গের খাল থেকে পানি এনে নগরের মানুষের চাহিদা মেটানোর কথা ছিলো। কিন্তু সেটি আটকে গেছে। প্রকল্পটি বর্তমানে এগোচ্ছেনা। চাহিদার তুলনায় পানি কম পাচ্ছেন নগরবাসী। যে মটর বা পানির পাম্প বসানো হয়েছে তা চাহিদার তুলানায় খুবই কম। এই সময়েও নগরের বিভিন্ন এলাকায় পানির জন্য কষ্ট করতে হয় এটা কল্পনা করা যায় না। নতুন মেয়র এবং তার পরিষদকে এ বিষয়টির প্রতি ফোকাস দিতে হবে। সিলেট নগরের বিভিন্ন বাসা বাড়িতে পানির লাইন রয়েছে সিসিকের। এসব লাইনে বেশীর ভাগ সময় পানি থাকেনা। ফলে নাগরিকদের কষ্ট করতে হয়। পানির কষ্টতো সহ্য করার নয়। মুকতাবিস উন নূর জৈন্তা বার্তাকে আরও বলেন, সিলেট নগরের ফুটপাত দিয়ে চলা যায়না। অনেক চেষ্টা করেছেন আগের মেয়র। কিন্তু পুলিশ সহ অন্যান্যদের অসহযোগিতার কারণে পারেননি। একবার উচ্ছেদ করা গেলেও আবার তারা দখলে নেয়। এর একটা স্থায়ী সমাধান করা দরকার। এছাড়া জলাবদ্ধাতাকেও তিনি অন্যতম সমস্যা হিসেবে চিহ্নিত করেন।
অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস : যানজট সমস্যার দিকে সবার আগে নজর দেবেন নতুন মেয়র এমন প্রত্যাশা নগরের প্রবীণ বাসিন্দা শিক্ষক নেতা ভাস্কর রঞ্জন দাসের। ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজের সাবেক এই অধ্যক্ষ বাস করেন নগরের নং ওয়ার্ডের আখালিয়ায়।তিনি বলেন সিলেট নগরে দীর্ঘদিন থেকে আমার বাস। এখানে এক প্রাণÍ থেকে অন্য প্রান্তে যেতে চাইলে দিন পার হয়ে যায় এখনই। ভাবিষ্যতে কী হবে। তিনি বলেন, সড়কে, গণ পরিবহন ব্যবস্থায় একটা শৃংখলা আনতে হবে। এটি আমাদের নাগরিক চাওয়া। প্রবীণ এই শিক্ষক বলেন, আরেকটি বিষয়ের প্রতি নগর কর্তৃপক্ষের দৃষ্টি দেয়া প্রয়োজন। রাত পোহানোর পর অনেক নিরীহ মানুষ, গরীব মানুষ এই নগর ভবনে যান। তারা অসহায়ের মতো ঘোরাঘুরি করেন। যে কোনো কাজে আমলাতান্ত্রিক গ্যাড়াকলে পড়ে দিনের পর দিন যায়। কাজ হয়না। সেবার বদলে সবাই টাকার ধান্ধায় ব্যস্ত থাকে। এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হবে। কারণ যারা একটু প্রভাবশালী, ক্ষমতাবান বা পরিচয় আছে তারা যেকোনো ভাবে কাজ করিয়ে নেন। কিন্তু নগরের গরীব অসহায় মানুষগুলোর কাছে নগর সেবা এখনও স্বপ্ন। তাই নগর ভবনের স্টাফদের মানসিকতার পরিবর্তনে উদ্যোগ নিতে হবে। তিনি আশা করেন নতুন মেয়র এ ব্যাপারে উদ্যোগী হবেন। তাছাড়া নতুন মেয়র আনোযারুজ্জামানকে তার নির্বাচনী কমিটমেন্ট ‘গ্রীণ সিলেট, ক্লিণ সিলেট’ বাস্তবায়নে শুরু থেকেই কাজ করতে হবে। আমরা তার এ প্রতিশ্রতির বাস্তবায়ন দেখতে চাই।
মারিয়াম চৌধুরী মাম্মি : সিলেট নগরের মানুষের প্রধান সমস্যা মুলতঃ তিনটি। এগুলো সমাধান হলে নাগরিক চাহিদা পূরণ হবে। আমাদের সমস্যা থাকে না। এমন বক্তব্য দিয়েছেন নারী নেত্রী ও সিলেট মহিলা ক্রিড়া সংস্থার সভাপতি মারিয়াম চৌধুরী মাম্মি। তিনি জৈন্তা বার্তাকে বলেছেন, জলাবদ্ধতা, যানজট আর মশা। এই তিনটিই আমাদের নগরীর প্রধান সমস্যা। এগুলেঅর প্রতি সবার আগে নজর দেয়া উচিত। এছাড়া তিনি নারী সমাজের উন্নয়নে পদক্ষেপ, খেলাধূলার উন্নয়ন এবং ব্যবসায়ী সম্প্রদায়ের দাবীর প্রতি গুরুত্ব প্রদানের জন্য নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর কাছে প্রত্যাশা ব্যক্ত করেন।
ইরফানুজ্জামান চৌধূরী : সিলেট নগরের মানুষের আইনী সেবা এবং পরিবেশ সহ নানা বিষয়ে কাজ করেন এডভোকেট ইরফানুজ্জান চৌধুরী। তিনি জৈন্তা বার্তাকে বলেন, সিলেট নগরীর এখনকার সবচেয়ে বড় সমস্যা বিভিন্ন, সড়ক ও ড্রেনের উন্নয়ন মুলক অসম্পুর্ণ কাজ সম্পন্ন করা। পানি নিষ্কাশনের ব্যবস্থা করা। কারণ হিসেবে তিনি বলেন, একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। বাসা বাড়িতে পানি উঠে। এর মুল কারণ বিভিন্ন ডেনের কাজ সম্পন্ন হয়নি। অনেক ড্রেন ময়লা আবর্জনায় পরিপূর্ণ। অনেক রাস্তার কাজ কিছুদূর কাজ কারার পর বন্ধ আছে। এই অবস্থা পুরো নগরীতে। নতুন মেয়র দায়িত্ব নেয়ার পর সবার আগে এই অসম্পুর্ণ কাজগুলো সম্পন্ন করতে হবে। কেন কোন কাজ আটকে আছে সেটা আগে খোজে বের করতে হবে। বিশেষ করে প্রকৌশলীদের উপর নজরদারী বাড়াতে হবে। কারণ অনেক ক্ষেত্রে দূর্ভোগের জন্য প্রকৌশলী, কাউন্সিলর ও ঠিকাদারদের যৌথ সিন্ডিকেট দায়ী। এই সিন্ডিকেট ভাঙতে হবে। অনেক কাজ বন্ধের পেছনে তারা দায়ী বলে খবর বের হয়। এছাড়া বস্ট এর সিলেট জেলা সভাপতি এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী বলেন, আমরা নগরে শান্তিতে থাকতে চাই। নিরাপদে থাকতে চাই। এজন্য সন্ত্রাস, কিশোর গ্যাং, চাদাবাজির বিরুদ্ধে কঠোর থাকতে নতুন মেয়রকে।
JA




