গোয়াইনঘাটে মেধা ও প্রতিভা শীর্ষক শিক্ষা সেমিনার সম্পন্ন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

গোয়াইনঘাটে মেধা ও প্রতিভা শীর্ষক শিক্ষা সেমিনার সম্পন্ন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৯/১১/২০২৩ ০৭:২৯:২০ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে মেধা ও প্রতিভা শীর্ষক শিক্ষা সেমিনার সম্পন্ন

আলীরগাঁও কলেজে সকাল ১১ টায় গোয়াইনঘাট ছাত্র পরিষদের মেধা ও প্রতিভাকে বিকশিত করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে শিক্ষার্থীদের করণীয় শীর্ষক সেমিনার


গোয়াইনঘাট ছাত্র পরিষদের উদ্যোগে "মেধা ও প্রতিভাকে বিকশিত করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে শিক্ষার্থীদের করণীয় শীর্ষক সেমিনার" সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৯নভেম্বর) আলীরগাঁও কলেজে সকাল ১১ টায় গোয়াইনঘাট ছাত্র পরিষদের সভাপতি শিব্বির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মুছলেহ উদ্দিন মুনাঈম এর সঞ্চালনায় কলেজের শতাধিক শিক্ষার্থী নিয়ে সেমিনারটি সম্পন্ন হয়।।

সেমিনারে 'জ্ঞানার্জন ও সততা' বিষয়ে আলোচনা করেন দক্ষিণ সুরমা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মো. আতাউর রহমান। 'স্বপ্ন দেখি, বাস্তবায়ন করি' বিষয়ে আলোচনা করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, ঢাকা এর সহকারী অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। 'শিক্ষা জীবনের প্রতিটি ধাপ: করণীয় ও বর্জনীয় বিষয়ে আলোচনা করেন বিয়ানীবাজার সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো. সিরাজ উদ্দিন।।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক আহমেদ হাসান ফাহিম। বক্তব্য রাখেন আলীরগাঁও কলেজের প্রভাষক মো. এনামুল হক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সৌরভ, সাবেক সাহিত্যবিষয়ক সম্পাদক সেলিম আহমদ, কলেজ শিক্ষার্থী খায়রুল ইসলাম ও কলি রাণী দে।

।বক্তব্যে আলোচকরা শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। ভালো ফলাফল করে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ধারাবাহিক পরিকল্পনা প্রদান করেন। প্রত্যন্ত এলাকায় থেকে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে করণীয় ও বর্জনীয় আলোচনা করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ।

এসময় উপস্থিত ছিলেন, আলীরগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবা সুলতানা মনি, প্রভাষক তাপস চন্দ্র দাস, মো. জাহিদ আহমদ, আফজাল হোসেইন, আবু তাহের, শামীমা বেগম, তাজ উদ্দিন,  

গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক উপ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, ইমরান আহমদ, তারেক অর রশীদ, খালেদ আহমদ, এখলাস উদ্দিন, রায়হান আহমদ প্রমুখ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী