ক্রিম মেখেও ‘সুন্দর’ হতে পারেননি নওয়াজুদ্দিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

ক্রিম মেখেও ‘সুন্দর’ হতে পারেননি নওয়াজুদ্দিন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১১/২০২৩ ১০:১৩:৪৯ পূর্বাহ্ন

ক্রিম মেখেও ‘সুন্দর’ হতে পারেননি নওয়াজুদ্দিন

ছবি: সংগৃহীত


বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। জীবনের একটা লম্বা সময়জুড়ে নিজেকে ‘অসুন্দর’ ভাবতেন তিনি। তবে একটা সময় ফিরে পান আত্মবিশ্বাস।

চেহারা সুন্দর করতে ফরসা হওয়ার ক্রিম ব্যবহারের সিদ্ধান্তও নিয়েছিলেন নওয়াজুদ্দিন। কিন্তু তাতেও ফল মেলেনি। দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছে তিনি। খবর টাইমস অব ইন্ডিয়া।

সম্প্রতি সাক্ষাৎকারে নওয়াজুদ্দিন জানান, গায়ের রঙের কারণে তার আত্মবিশ্বাস বেশ কমে গিয়েছিল। সেসময় বিভিন্ন ক্রিম ব্যবহার শুরু করেন। কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। পরে উপলব্ধি করেন, তিনি যেমন আছেন তেমনই থাকবেন।

নওয়াজুদ্দিন বলেন, ‘যেহেতু অন্যরা ভাবত আমি দেখতে ভালো না, তাই আমার মধ্যেও নিজের ব্যাপারে বিরূপ ধারণা জন্ম নিয়েছিল’। এরপর সেই পরিবেশ থেকে বেরিয়ে তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। অভিনেতা বুঝতে পারেন তার নিজের মধ্যে ও চেহারায় কোনো সমস্যা নেই।

এম সি



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক