তিনদিনের ব্যবধানে বিশ্বনাথে ২টি মেছোবাঘ আটক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

তিনদিনের ব্যবধানে বিশ্বনাথে ২টি মেছোবাঘ আটক

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১১/২০২৩ ১১:১৬:২০ পূর্বাহ্ন

তিনদিনের ব্যবধানে বিশ্বনাথে ২টি মেছোবাঘ আটক

ছবি : নিজস্ব


বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের পশ্চিম অলংকারী ও পৌর শহরের ১ নং ওয়ার্ডের আছদ্দর আলীর বাড়িতে একটি মেছোবাঘ আটক করা হয় ।

বৃহস্পতিবার ৯ নভেম্বর সন্ধ্যায় ফাঁদ পেতে এই মেছোবাঘটি কে আটক করতে সক্ষম হন সাহাব উদ্দিন সহ কয়েকজন যুবক। বেশ কয়েক মাস যাবত মেছোবাঘের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী অবশেষে বাঘটিকে আটক করতে সক্ষম হন। ইতিপূর্বে বাঘটির পেটে এলাকার বাসিন্দাদের  অসংখ্য হাস মুরগ হজম হয়েছে। শেষমেশ লোহার খাঁচায় একটি হাঁস বেধে তাকে শিকারের ফাঁদে ফেলে আটক করা হয় বলে গ্রামের বাসিন্দা  সাহাব উদ্দিন জানিয়েছেন।

বাঘটিকে উপজেলা প্রাণিসম্পদ অফিসের কাছে হস্তান্তর করতে গেলে তারা বন বিভাগের সাথে যোগাযোগ করতে বলেন। বিষয়টি থানা পুলিশেকে অবগত করলে পুলিশ সরজমিন উপস্থিত হয়ে বনবিভাগের কাছে হস্তান্তর করার দায়িত্ব নিয়ে বাঘটিকে বিশ্বনাথ থানায় নিয়ে যায়।

বিশ্বনাথ থানার এসআই আমিরুল ইসলাম জানিয়েছেন মেছোবাঘটি রাত ১০ ঘটিকার পরে সিলেট বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত ৭ নভেম্বর সিলেটের বিশ্বনাথে ফাঁদ পেতে আরেকটি মেছোবাঘ আটক করেন এক মৎস্য চাষি। পৌরসভার সুড়িরখাল গ্রামে নিজ মৎস্য খামার থেকে সেটিকে আটক করেন চাষি সুয়েব আহমদ।  পরে বিশ্বনাথ থানা পুলিশ বাঘটি উদ্ধার করে, সিলেট বনবিভাগকে অবগত করে। ওই দিন বিকাল ৩টায় বন বিভাগের লোকজনের কাছে সেটি হস্তান্তর করা হয়। এক সপ্তাহের মধ্যে দুটি বাঘ আটকে উপজেলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী