আমি উপভোগ করি, কখনও ভয় পাই না : ভাবনা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

আমি উপভোগ করি, কখনও ভয় পাই না : ভাবনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১১/২০২৩ ০২:৩৫:৫৮ পূর্বাহ্ন

আমি উপভোগ করি, কখনও ভয় পাই না : ভাবনা

অভিনেত্রী ভাবনা


বর্তমান সময়ের দুই পর্দার সমান জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ক্যারিয়ারের শুরু থেকেই বেশ সাহসী মেজাজে ছিলেন তিনি। ব্যক্তিগত জীবন কিংবা অভিনয়, কখনোই কিছু নিয়ে রাখঢাক রাখেননি। 

দেশের শোবিজ অঙ্গনে সিন্ডিকেটের প্রভাব রয়েছে এমনটা শোনা গেছে বহুবার। তারকাদের ক্যারিয়ারেও কাজের সুযোগ পাওয়া কিংবা কাজ হাতছাড়া হওয়া, অনেকটাই নাকি নির্ভর করে এই সিন্ডিকেটের উপরেই। 

তবে অভিনেত্রী ভাবনা জানালেন, সিন্ডিকেট রয়েছে সব জায়গাতেই। এসব জীবনেরই একটা অংশ। এই সবকিছু মানিয়ে চলেই জীবনে এগিয়ে যেতে হয়। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি সিন্ডিকেটকে পাত্তা দেই না। যার সাথে কাজ করতে ভালো লাগে, সে তার সঙ্গেই করবে। এটাই বাস্তবতা। ওই ভিড়ে নিজেকে তৈরি করাটাই শিল্পীর কাজ। যারা প্রকৃত শিল্পী তাদের তো সিন্ডিকেটকে ভয় পাবার কথা না। আমার স্ট্রাগল এখনও চলছে। আমি উপভোগ করি, কখনও ভয় পাই না।  আমি কাউকে ভয়ও পাই না।’ 

ভাবনা আরও বলেন, ‘আমাকে বেঁধে রাখা যাবে না। আমাকে আটকে রাখা কঠিন, সম্ভব না। কেউ পারবে না একমাত্র মালিক (সৃষ্টিকর্তা) ছাড়া। আমার শিল্পে কিংবা অভিনয়ে যদি জোর থাকে এগিয়ে যাব। হয়তো আস্তে আস্তে এগোব কিন্তু জায়গাটা তো আমার নিজের হবে। এমন না যা কেউ আমার হাত ধরে একটা ব্রিজ পার করে দিল। আমি চাইও না। আমি চাই আমার রাস্তাটা কেবল আমার থাকুক। এখানে যেন অন্য কারো হাত না থাকে। আমি কারও অনুগ্রহ চাই না।’ 

এদিকে টেলিভিশন নাটক দিয়ে দর্শকপ্রিয়তা পেলেও গত তিন বছরে কোনো নাটকে অভিনয় করেননি ভাবনা। সময় দিচ্ছেন চলচ্চিত্রে। তার অভিনীত 'ভয়ংকর সুন্দর' এবং 'লাল মোরগের ঝুঁটি' চলচ্চিত্র দুটি মুক্তি পেয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক