সিলেটে হরতাল-অবরোধে ১২ দিনে ৬ থানায় ১৭ মামলা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

সিলেটে হরতাল-অবরোধে ১২ দিনে ৬ থানায় ১৭ মামলা

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১০/১১/২০২৩ ০৫:০২:৫২ পূর্বাহ্ন

সিলেটে হরতাল-অবরোধে ১২ দিনে ৬ থানায় ১৭ মামলা

অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করছে বিএনপি-জামায়াতের নেতা কর্মীরা


সিলেটে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে গত ১২ দিনে ৬টি থানায় ১৭ টি মামলা হয়েছে। এসব মামলার এজহারে ৩৮৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৬৬০ থেকে ৮১২ জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত ৫০ জনকে গ্রেপ্তার রো হয়েছে।

বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।

তিনি জানান, ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত নাশকতা ও সহিংসতার অভিযোগে এসব মামলা করা হয়। এই সময়ে সহিংসতায় ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

তিনি জানান, এই সময়ে হরতাল ও অবরোধ চলাকালে সিলেট মহানগর এলাকায় ৩ টি  গাড়িতে অগ্নিসংযোগ ও ৭ টি গাড়ি ভাঙচুর করা হয়।

গ্রেপ্তারকৃতদের ২১ জন এজাহারভূক্ত আসামি ও ২৯ জন অজ্ঞতানামা বলে জানান তিনি।

এর আগে গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরদিন দলটি সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। এরপর এক দিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়। এর পর শুক্র ও শনিবার বিরতি দিয়ে ৫ ও ৬ নভেম্বর অবরোধ পালন করে বিএনপি। এর পর এক দিনের বিরতি দিয়ে ৮ ও ৯ নভেম্বর অবরোধ দেওয়া হয়। এর পর শুক্র ও শনিবার বিরতি দিয়ে আগামী রোব ও সোমবার আবার অবরোধের ডাক দিয়েছে দলটি।


জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী