নেপাল ও চীনে ব'ন্যা ও ভূমিধ'সে নি'হত বেড়ে ৯১৯
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:১৩ PM

নেপাল ও চীনে ব'ন্যা ও ভূমিধ'সে নি'হত বেড়ে ৯১৯

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৩১/০৮/২০২৬ ১২:৫১:২৪ PM

নেপাল ও চীনে ব'ন্যা ও ভূমিধ'সে নি'হত বেড়ে ৯১৯

ছবি : সংগৃহীত


নেপালের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, নেপালে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৯০৩ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশটির ৪ হাজার ২০০ জনের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

অন্যদিকে চীনের সরকারি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিব্বতে এ ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন। এতে দুই দেশের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯১৯ জনে। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা জীবিতদের খুঁজে বের করতে উদ্ধারকারীরা কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন।

এদিকে গত বুধবারের আকস্মিক বন্যার পর নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন টানেলে আটকে পড়া শত শত মানুষকে উদ্ধারে জোর চেষ্টা চলছে। এর মধ্যে ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের টানেলও রয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, চীন ও ভারতের বিশেষজ্ঞসহ উদ্ধারকারী দল টানেলের ভেতরে আটকে থাকা মানুষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। নিখোঁজ শত শত মানুষের মধ্যে অনেকেই নেপালের বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের কর্মী বলে ধারণা করা হচ্ছে।

বুধবার হিমালয় অঞ্চলে হিমবাহ ধসে পড়ার পর বরফ, পাথর, কাদা ও ধ্বংসাবশেষের বিশাল স্রোত পাহাড়ি উপত্যকা ও নদীর ওপর দিয়ে নেমে আসে। এতে নেপাল ও চীনের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রেড ক্রসের হিসাবে, এই দুর্যোগে ৯০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। চীন জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে এই দুর্যোগের সম্পর্ক রয়েছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান