বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে 'শিক্ষা ও শিক্ষা আন্দোলন' শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা আজ শনিবার সকাল ১০টায় সিলেট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে। বাকবিশিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এতে উপস্থিত থাকবেন এবং প্রবন্ধ উপস্থাপন ও আলোচনায় অংশ গ্রহণ করবেন। বাকবিশিস এর আদর্শ ও উদ্দেশ্যভিত্তিক গণমুখী, অসাম্প্রদায়িক, প্রগতিশীল, আধুনিক ও বিজ্ঞানমনষ্ক শিক্ষা ব্যবস্থা, জাতীয় শিক্ষানীতি-২০১০ বাস্তবায়ন এবং অতীত ও বর্তমান শিক্ষা আন্দোলনের উপর কর্মশালাটি অনুষ্ঠিত হবে।
উক্ত কর্মশালা উদ্বোধন করবেন বাকবিশিস এর কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ড. নুর মোহাম্মদ তালুকদার। সভাপতিত্ব করবেন বাকবিশিস এর প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস।
বাকবিশিসের সদস্যদের উক্ত কর্মশালায় উপস্থিত থেকে কর্মশালাকে সফল ও সার্থক করার অনুরোধ জানিয়েছেন বাকবিশিস কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস।
JA




