সিলেটে আবাসিক হোটেল বাথরুম থেকে লাশ উদ্ধার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

সিলেটে আবাসিক হোটেল বাথরুম থেকে লাশ উদ্ধার

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১১/১১/২০২৩ ০৮:০৬:১২ পূর্বাহ্ন

সিলেটে আবাসিক হোটেল বাথরুম থেকে লাশ উদ্ধার

প্রতিকী ছবি


সিলেট নগরীর বন্দরবাজার এলাকার একটি আবাসিক হোটেলের বাথরুম থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মো. জইন উদ্দিন খান (৩৯)।  

শনিবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে বনগাঁও হোটেল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

জইন উদ্দিন খান হবিগঞ্জের নবীগঞ্জ থানার নাদামপুর গ্রামের মো. মইজ উদ্দিন খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে জইন উদ্দিনের কোনো সাড়া শব্দ না পেয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়িকে জানায় হোটেল কর্তৃপক্ষ।

পরে হোটেলের ৪০১ নং কক্ষের দরোজা ভেঙে বাথরুমের ভেতরে জইন উদ্দিনের দেহ পড়ে থাকতে দেখা যায়। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন তিনি।  

জইন উদ্দিনের পরিবারের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।   

JA



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী