মাধবপুরে ২০ কেজি গাঁজা ও ২৭০ বোতল ইস্কফ উদ্ধার
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

মাধবপুরে ২০ কেজি গাঁজা ও ২৭০ বোতল ইস্কফ উদ্ধার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৯/২০২৬ ০৭:১৩:৩৫ অপরাহ্ন

মাধবপুরে ২০ কেজি গাঁজা ও ২৭০ বোতল ইস্কফ উদ্ধার


হবিগঞ্জের মাধবপুর সীমান্তে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও ২৭০ বোতল ইস্কফ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাকারবারিরা মাদকদ্রব্যের ব্যাগ ফেলে পালিয়ে যায়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৪টা ৫০ মিনিটের দিকে উপজেলার জয়নগর এলাকায় এ অভিযান চালায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ধর্মঘর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১৯৯২/২২-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জয়নগর এলাকায় ফাঁদ পেতে অবস্থান নেয়। এ সময় ভারতের দিক থেকে ১৪-১৫ জন ব্যক্তি ব্যাগ হাতে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে।

বিজিবির টহলদল তাদের ধাওয়া করলে চোরাকারবারিরা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগগুলো তল্লাশি করে পলিথিন ও কাগজে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা ও ২৭০ বোতল ইস্কফ উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার করা মালিকবিহীন ভারতীয় মাদকদ্রব্যের বিষয়ে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। পরবর্তীতে ধ্বংসের জন্য মাদকদ্রব্যগুলো ব্যাটালিয়ন সদরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানায়, সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অ*ভিযোগ