রাজধানীতে অভিযানে ৫২৭ গ্রেফতার, ককটেল-মাদক-অস্ত্র উদ্ধার
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

রাজধানীতে অভিযানে ৫২৭ গ্রেফতার, ককটেল-মাদক-অস্ত্র উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৯/২০২৬ ১১:৪৮:২৯ পূর্বাহ্ন

রাজধানীতে অভিযানে ৫২৭ গ্রেফতার, ককটেল-মাদক-অস্ত্র উদ্ধার

সংগৃহীত


রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৭ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তাদের মধ্যে রমনা বিভাগ ৫২ জন, লালবাগ বিভাগ ৪৩ জন, ওয়ারী বিভাগ ৫৭ জন, মতিঝিল বিভাগ ৬৩ জন, তেজগাঁও বিভাগ ৭৯ জন, মিরপুর বিভাগ ১৪৬ জন, গুলশান বিভাগ ৪১ জন, উত্তরা বিভাগ ৪৫ জন ও গোয়েন্দা বিভাগ ১ জনকে গ্রেফতার ক

অভিযানকালে ১টি অবিস্ফোরিত ককটেল, ৫০০ গ্রাম গান পাউডার, ৫০০ গ্রাম ঝুট কাপড়, ২৫০ গ্রাম পেট্রোল, বিস্ফোরিত ককটেলের ৩৫ গ্রাম পেরেক, ৭টি টিনের টুকরা, ১০ টুকরা কসটেপ, ১০৪টি পেরেক, ১টি বিস্ফোরিত ককটেলের টিনের অংশ বিশেষ, ৫৪ কেজি ২৪৫ গ্রাম গাঁজা, ৪১১৫ পিস ইয়াবা, ২১ গ্রাম হেরোইন, ৫০ বোতল কফের সিরাপ (ফেন্সিডিল), ১টি প্রাইভেটকার, ৩টি চাকু, ১টি চাপাতি, ১টি ছোট কাচি, ১টি কাটার, ফয়েল পেপার, গ্যাস লাইট, ১টি নাইলনের রশি, ১৪টি মোবাইল ফোন, ২টি ইয়াবা তৈরির মেশিন, ২৬০০ গ্রামি বিভিন্ন ক্যামিকেল, ৪৫৪ গ্রাম বেনেলিয়া পাউডার, ১৩ বোতল রং, ৩৫০টি খালি বোতল, ইয়াবা তৈরির মিশ্রিত উপাদান ১৫০০ গ্রাম ও ২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক