ছবি: নিজস্ব
স্বাধীনতার দীর্ঘ পঞ্চাশ বছর পর আওয়ামী লীগ সরকারের উন্নয়ন পরিক্রমায় আরেকটি মাইলফলকের সামনে গোয়াইনঘাট উপজেলা।
সোমবার ১৩ নভেম্বর সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নবাসীর বহুদিনের লালিত স্বপ্ন আনফরের ভাঙা (লুনি নদীর) উপর ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
উত্তর সিলেটের দুর্গম এলাকার মানুষের ভোগান্তি সমাপ্তির পথে হাঁটবে এমনটাই প্রত্যাশা এই অঞ্চলে বসবাসকারী মানুষের। ভুক্তভোগী মানুষজন দীর্ঘশ্বাস ফেলে আসছিল-কবে তাদের দীর্ঘ অপেক্ষার দুর্ভোগের ইতি ঘটবে।
সচেতন মহল মনে করেন, ব্রীজটি নির্মাণ হওয়ার পর যোগাযোগের দ্বার গোটা দেশের সাংস্কৃতিক দিগন্তকে প্রভাবিত করবে, যা বলার অপেক্ষা রাখে না।
এছাড়া উপজেলার অঘোষিত নদী আনফরের ভাঙা এঅঞ্চলের মানুষের ইতিহাস ঐতিহ্যে এক অনন্য স্থান দখল করে আছে। ঐতিহাসিক তথ্য-উপাত্তের সঙ্গে মানুষের আবেগ, অনুভূতি ও কল্পনা এসে ভর করে। স্থাপনা তখন এক ধরনের জীবন্ত ‘ব্যক্তিত্বে’ পরিণত হয়। ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে ঐতিহাসিক ঐ জায়গার মানুষের জীবনের নবযাত্রা শুরু হবে।স্বপ্নের ডানা মেলবে দীর্ঘ প্রত্যাশার কাঙ্খিত ব্রীজ নির্মাণে।
গতবছর ২২ মার্চ ০২২ সালে গোয়াইনঘাট উপজেলাধীন ভোলাগঞ্জ ( আরএইচডি)- দোয়ারাবাজার-ভাটরাই-হাদারপাড় জিসি সড়কের ৬৫৪ মিটার চেইনেজে লুনি নদীর উপর (আনফরের ভাঙ্গায়) ব্রীজ নির্মাণ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর সভায় এ প্রকল্পের ব্যয় বাড়িয়ে চূড়ান্ত অনুমোদন হয়। ২৪০ মিটার দীর্ঘ এই ব্রীজটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩৪ কোটি টাকা। ৫০০ মিটার সংযোগ সড়ক নির্মাণে আরো ৩ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।পর্যটক বান্ধব দুইটি সিড়ি সম্বলিত সাশ্রয়ী দৃষ্টিনন্দন আর্টস ব্রিজ নির্মাণ হবে।
এম সি




