মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৯/২০২৬ ০৪:১১:৪২ অপরাহ্ন

মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

সংগৃহীত


‘আমার সংস্কৃতি, আমার অহংকার’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে উপজেলা পর্যায়ে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদি হাসানের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মিজ্ মৈত্রী রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পেয়ারা বেগম, মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবির, মুক্তা রানী ঘোষ, বিশ্বজিৎ ভট্টাচার্য, সেলিনা আক্তার ও সিরাজুল ইসলাম তানজিলসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা। অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিকর্মের চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নজরুলের সাহিত্য ও সংস্কৃতির চর্চা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে। পরে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অ*ভিযোগ