শাবিপ্রবিতে পার্কিং জোন উদ্বোধন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

শাবিপ্রবিতে পার্কিং জোন উদ্বোধন

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১২/১১/২০২৩ ০২:৩০:১৫ পূর্বাহ্ন

শাবিপ্রবিতে পার্কিং জোন উদ্বোধন

শাবিপ্রবিতে পার্কিং জোন উদ্বোধনকালে


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) একাডেমিক ভবন-সি ও ডি এর সম্মুখে গাড়ি রাখার জন্য নান্দনিক পার্কিং জোন উদ্বোধন করা হয়েছে। 

রবিবার (১২ নভেম্বর) সকালে একাডেমিক ভবন-ডি এর সামনে এই পার্কিং জোন উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উদ্বোধনের সময় উপচার্য বলেন, “এই পার্কিং জোন একাডেমিক ভবন গুলোর সৌন্দর্য বৃদ্ধি করেছে। পূর্বে পার্কিংয়ের সুব্যবস্থা না থাকায় যাতায়াতে সমস্যা হত।  এখন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা তাদের গাড়িগুলো সুন্দর একটি জায়গায় রাখতে পারবে, এতে কোন সমস্যা তৈরি হবে না। গাড়ি পার্কিং জোনের কাজের মান অনেক ভালো হয়েছে, অল্প টাকায় কিভাবে একটি ভালো কাজ করা যায় তা এ পার্কিং দেখে বুঝা যায়।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোগত অনেক কাজ হয়েছে। তবে ইউনিভার্সিটি সেন্টারসহ কিছু কাজের গুণগত মান ভালো হয়নি। তাই এখন থেকে কাজের গুণগত মান নিশ্চিত করে কাজ করা হবে। এতে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তিনি।

এছাড়া পার্কিং জোন নির্মাণ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ফয়সল আহম্মদ এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন। উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক চন্দ্রানী নাগ, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, প্রক্টর, হল প্রভোস্টগণ, রেজিস্ট্রার, বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।  এরআগে পার্কিং জোনের পার্শ্ববর্তী স্থানে হাসনাহেনা গাছের চারা রোপণ করেন উপাচার্য।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন একাডেমিক ভবনের সম্মুখে থাকা গাড়ির জটলা নিরসনে ৫টি এবং প্রশাসনিক ভবনের সামনে ২টি পার্কিং জোন তৈরির উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় একাডেমিক ভবন সি ও ডি এর সম্মুখে  এ পার্কিং জোন উদ্বোধন করা হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী