গ্রামগঞ্জে জ্বালানি চাহিদা পূরণ করছে গোবরের তৈরি করা লাকড়ি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

গ্রামগঞ্জে জ্বালানি চাহিদা পূরণ করছে গোবরের তৈরি করা লাকড়ি

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২/১১/২০২৩ ০৪:১৪:১৩ পূর্বাহ্ন

গ্রামগঞ্জে জ্বালানি চাহিদা পূরণ করছে গোবরের তৈরি করা লাকড়ি

গ্রামগঞ্জে জ্বালানি চাহিদা পূরণ করছে গোবরের তৈরি করা লাকড়ি


সিলেটের গোয়াইনঘাট উপজেলার গ্রামে গ্রামে গবাদি পশুর গোবর দিয়ে তৈরি করা লাকড়ি গৃহিণীদের কাছে জনপ্রিয় ও জ্বালানি চাহিদা পূরণ করছে। 

জ্বালানি খরচ কমাতে গোবর, পাটখড়ি বা বাঁশের কাটি আর তুষ (ধানের খোসা) মিশিয়ে এক ধরনের জ্বালানি তৈরি করছে উপজেলার গ্রাম এলাকার মধ্যবিত্ত পরিবারগুলো। গরু লালন-পালন করা পরিবারগুলোতে সম্প্রতি এই ধরনের জ্বালানির চাহিদা বেড়েছে। কারণ গ্যাস ও জ্বালানি কাঠের দাম দিন দিন বাড়ছে।

 গৃহিণীরা বলেন, ‘গোবরের শলার তৈরি লাকড়ি এমন এক জ্বালানি, যা তৈরি করা খুবই সহজ ও খরচ কম। গোবর, পাটখড়ি, ধানের তুষ (কুড়া) পরিমাপমতো মিশিয়ে পাটখড়ির সঙ্গে মেখে রোদে শুকাতে হয়। এ ছাড়া মুঠো করে গোলাকৃতি বা চ্যাপটা করে বানিয়ে রোদে শুকিয়েও ব্যবহার করা যায়।

জানা যায়,এক সময়ে গ্রামবাংলার আড়া-জঙ্গলের গাছের ডাল লতা-পাতা কুড়িয়ে জ্বালানি হিসেবে রান্নার কাজে ব্যবহৃত হতো। এখন জনসংখ্যা বৃদ্ধির ফলে গ্রামীণ আড়া-জঙ্গল নিধন করে ভূমি তৈরি করা হচ্ছে। আর ওই ভূমিতে ফসল উৎপাদনসহ বসবাস শুরু করেছে ভূমি-জঙ্গল মালিকরা। এ কারণে বিলুপ্তির পথে বনাঞ্চল বা আড়াল-জঙ্গল।

এর ফলে নিম্ন আয়ের মানুষদের রান্না কাজে দেখা দেয় জ্বালানি খড়ির সংকট। উচ্চবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের গৃহবধূরা নিজের গাছের খড়ি বা গ্যাস দিয়ে রান্না করতে পারলেও চরম বেকায়দায় পড়েন নিম্ন আয়ের বধূরা। তারা গ্যাস বা গাছের কাঠ-খড়ি ক্রয় করতে না পেরে এসব তৈরীর মাধ্যমে জ্বালানি চাহিদা পূরণ করেন।

বছরের এই সময়টা আসলেই গবাদিপশুর গোবর দিয়ে বিশেষ ধরনের এই লাকড়ি তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েন গ্রামের গৃহবধূরা।পুরো শুকনো মৌসুম পর্যন্ত চলে তাদের এই কর্মযজ্ঞ। পরিবারের অন্যান্য কাজের মাঝে রুটিন এর মতো এই কাজও একটি। গোবরের লাকড়ি তৈরি করে বর্ষার মৌসুমের জন্য মজুদ করা হয়।এসব লাকড়ি তৈরির প্রধান উপাদান হচ্ছে গবাদি পশুর গোবর। যাদের ঘরে গৃহপালিত গবাদিপশু আছে তারা সহজেই তৈরি করতে পারেন।যাদের গরু নাই তারা তৈরি করতে একটু বেগ পেতে হয়।তারা বিভিন্ন বাড়ি থেকে গোবর সংগ্রহ করতে হয়।কেউ কেউ আবার ঘরের ছোট বাচ্চাদের দিয়ে গবাদি পশু চরানোর মাঠ থেকে গোবর সংগ্রহ করে আনেন।

পূর্বেকার সময় পরিবারের পুরুষ সদস্যরা বর্ষা মৌসুমে নৌকা দিয়ে হাওর থেকে লাড়কি কেটে বছরের জন্য মজুদ করে রাখতেন।যা পরিবারের গৃহবধূরা অনায়াসে জ্বালানি কাজে ব্যবহার করতেন। দিন দিন অনাবাদি জায়গা আবাদের আওতায় আসায় ও জনসংখ্যা বৃদ্ধির ফলে জ্বালানি কাঠের সংকট দেখা দিয়েছে।

অনেকে মনে করেন গোবরের তৈরি করা লাকড়িও আর বেশি দিন থাকবে না।কারণ দিন দিন প্রযুক্তির ব্যবহারের ফলে গবাদি পশু পালনের হার কমছে।মানুষজন প্রযুক্তি নির্ভরশীল হয়ে পড়ছে।

JA



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী