সোনারগাঁয়ে মেঘনায় ট্রলারডুবি: ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

সোনারগাঁয়ে মেঘনায় ট্রলারডুবি: ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৯/২০২৬ ১১:২৩:৪০ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে মেঘনায় ট্রলারডুবি: ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার

সংগৃহীত


বিয়ের দাওয়াতে যাওয়ার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। এখনো নিখোঁজ রয়েছেন আরও একজন।

তলিয়ে যাওয়ার দুদিন পর শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে এবং শনিবার সকাল সাড়ে ৮টায় বিষয়টি  নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

উদ্ধারকৃত মরদেহগুলো সজিব, সামিয়া এবং শিশু সামিনের। তবে এ ঘটনায় তাদের বাবা হেলাল উদ্দিন এখনো নিখোঁজ রয়েছেন।বৈদ্যারবাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনের নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

আব্দুল্লাহ আল আরেফিন জানান, নিখোঁজ চারজনের মধ্যে একজনের মরদেহ রাত ৩টায় এবং দুজনের সকাল সাড়ে আটটার সময় উদ্ধার হয়েছে। তবে নিখোঁজ বাবা হেলাল উদ্দিনের সন্ধান এখনো মেলেনি। আমরা কাজ করছি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কুমিল্লা জেলাসহ বিভিন্ন স্থান থেকে ১৪ জন মানুষ নিয়ে বৈদ্যেরবাজার ইউনিয়নে বিয়েতে অংশ নিতে ট্রলারে করে রওনা দেন তারা। দুপুর আনুমানিক ২টার সময়ে ট্রলারযোগে সোনাময়ী এলাকায় পৌঁছানো মাত্রই ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ঘটনার সময়া ঘটনাস্থলের কাছাকাছি থাকা আমান কোম্পানির একটি ট্রলার দ্রুত নয়জনকে জীবিত এবং রায়েসা বেগম (৪০) নামের এক নারীকে মৃত অবস্থায় উদ্ধার করে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অ*ভিযোগ