‘জনগণ মেনে নিবেনা নির্বাচনী তফসিল ঘোষণা’
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

সিলেট মহানগর জামায়াতের সড়ক অবরোধ-মিছিল

‘জনগণ মেনে নিবেনা নির্বাচনী তফসিল ঘোষণা’

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১২/১১/২০২৩ ০৪:৩১:৪২ পূর্বাহ্ন

‘জনগণ মেনে নিবেনা নির্বাচনী তফসিল ঘোষণা’

সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীতে জামায়াতের মিছিল


সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, ফ্যাসিবাদী সরকার তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে তফসিল ঘোষণার মধ্য দিয়ে আবারো পাতানো নির্বাচনের পথে হাটঁছে। নিরপেক্ষ কেয়ারটেকার সরকার ছাড়া তপশিল ঘোষণার মাধ্যমে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিলে এর পরিনতি ভালো হবেনা। অবিলম্বে আমীর জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দকে মুক্তি দিন ও নিরপেক্ষ কেয়ারটেকার সরকার ব্যবস্থা পূনর্বহাল করুন। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। ফ্যাসিস্ট সরকারের পতন ও গণতন্ত্রের চূড়ান্ত বিজয় ছাড়া চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন চলবে।

রোববার জামায়াত কেন্দ্র আহুত ৪র্থ ধাপের টানা ৪৮ ঘন্টার অবরোধের ১ম দিনে নগরীর দক্ষিণ সুরমা কদমতলী এলাকায় সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে সড়ক অবরোধ ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন। অবরোধ ও মিছিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, দক্ষিণ সুরমা থানা আমীর মাওলানা মুজিবুর রহমান, সেক্রেটারী ফয়জুল ইসলাম জায়গীরদার ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী সেক্রেটারী শরীফ মাহমুদ প্রমূখ।

এছাড়াও রোববার দিনভর সিলেট নগরীর সকল গুরুত্বপূর্ণ পয়েন্টে সিলেট মহানগরীর সকল সাংগঠনিক থানা জামায়াতের উদ্যোগে সড়ক অবরোধ ও মিছিল অনুষ্ঠিত হয়।

পৃথক অবরোধ ও মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ৩টি ধাপে সর্বাত্মক অবরোধের পর ৪র্থ ধাপের ১ম দিন সর্বাত্মক অবরোধ পালনের মাধ্যমে দেশবাসী ফ্যাসিস্ট সরকারকে প্রত্যাখ্যাণ করেছে। গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পাওয়ার এই আন্দোলন বিজয় না হওয়া পর্যন্ত চলছে চলছে। অবিলম্বে নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমনাসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। সকল দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের বিকল্প নেই।

JA



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী