কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবি
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

আট দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর সিলেটের নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি

কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৯/২০২৬ ০৮:৪৪:৩৪ অপরাহ্ন

কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবি

ছবি:সংগৃহীত


নিকাহ রেজিস্ট্রারদের বর্তমান অধিক্ষেত্র বহাল রেখে অবসরের বয়স ৬৭ বছর থেকে বাড়িয়ে ৭৫ বছর করা, শূন্য পদে যোগ্যতার ভিত্তিতে নিয়োগসহ আট দফা দাবি জানিয়েছে সিলেট জেলা বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ঐক্য পরিষদ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

সিলেট মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ সমিতি ও কাজী কল্যাণ সমিতির সমন্বয়ে গঠিত সিলেট জেলা বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ঐক্য পরিষদের পক্ষ থেকে পৃথক স্মারকলিপিতে স্বাক্ষর করেন মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি কাজী মাও. বদরুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাজী সৈয়দ মোজাম্মীল উদ্দিন এবং কাজী কল্যাণ সমিতির সভাপতি কাজী মাওলানা জয়নুল ইসলাম মুনিম ও সাধারণ সম্পাদক কাজী মো. আব্দুল জলিল খান।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন কাজী নুরুল ইসলাম চৌধুরী, অধ্যক্ষ কাজী আব্দুস সবুর, কাজী আব্দুর রাজ্জাক, কাজী মো. আব্দুল হাছিব, কাজী জামাল উদ্দিন, কাজী আব্দুস শাহীদ, কাজী জসীম উদ্দীন, কাজী আব্দুল ওয়াদুদ, কাজী জাকির হোসেন, কাজী আব্দশ শাকুর, কাজী আমীরুল ইসলাম, কাজী সিরাজুল ইসলাম, কাজী কয়েছ উদ্দিন খান, কাজী আবদুল বারী সিদ্দিকী, কাজী শামসুজ্জামান, কাজী আব্দুল ফাত্তাহ, কাজী হেলাল উদ্দিন, কাজী নুরুদ্দীন, কাজী মুহিবুর রহমান, কাজী আলীম উদ্দিনসহ অনেকে।

স্মারকলিপিতে বলা হয়, বর্তমানে দেশে পাঁচ হাজারের বেশি মুসলিম নিকাহ রেজিস্ট্রার দায়িত্ব পালন করছেন। বিভিন্ন এলাকায় নিকাহ রেজিস্ট্রারদের আয় সীমিত হওয়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় তাঁদের বিদ্যমান অধিক্ষেত্র বহাল রাখার পাশাপাশি নিকাহ নিবন্ধন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংস্কারের দাবি জানানো হয়েছে।

দাবিগুলোর মধ্যে রয়েছে, মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯-এর বিধি ১৩ অনুযায়ী বর্তমানে কর্মরত নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র অবসরকাল পর্যন্ত বহাল রাখা। অবসরের পর কোনো অবসরকালীন ভাতা না থাকায় নিকাহ রেজিস্ট্রারদের অবসরের বয়স ৬৭ বছর থেকে বাড়িয়ে ৭৫ বছর করা এবং কোনো নিকাহ রেজিস্ট্রার অবসরে গেলে তাঁর পুত্রকে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়েছে।

এ ছাড়া বাল্যবিবাহ নিরোধ আইন সংশোধন করে পুরুষের বিবাহের ন্যূনতম বয়স ১৮ বছর এবং নারীর ১৬ বছর নির্ধারণ, নিকাহ রেজিস্ট্রারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ‘অহেতুক হয়রানিমূলক’ কার্যক্রম বন্ধ, নিকাহ রেজিস্ট্রার নিয়োগের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যদের ডিও লেটার প্রথা বন্ধ এবং নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ ও তালাকের হলফনামা বন্ধের দাবি জানানো হয়েছে।

পাশাপাশি বিবাহ নিবন্ধন, তালাক নিবন্ধন, নকল ও কমিশন ফি বাড়ানোর দাবিও জানিয়েছে সংগঠনটি। ত

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন