সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

আধুনিক পর্যটনবান্ধব নগরী গড়তে আমরা বদ্ধপরিকর: সিসিক প্রশাসক

সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/১১/২০২৬ ১২:০২:০৫ পূর্বাহ্ন

সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী

ছবি:সংগৃহীত


নগরবাসীর দুর্ভোগ লাঘব, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও কাজের গুণগত মান নিশ্চিত করতে গভীর রাতে সিলেট নগরীর উন্নয়নকাজ পরিদর্শন করেছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ১১টার দিকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার ও উন্নয়নকাজ সরেজমিনে ঘুরে দেখেন।

পরিদর্শনের শুরুতে মন্ত্রী নগরীর কুশিঘাট এলাকায় চলমান সড়ক সংস্কার ও কার্পেটিং কাজ পরিদর্শন করেন। সেখানে আধুনিক প্রযুক্তিতে এসফল্ট ব্যবহারের মাধ্যমে সড়ক নির্মাণকাজের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি ঠিকাদার ও প্রকৌশলীদের নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। সরকারি উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম বা মানের সঙ্গে আপস করা যাবে না বলেও তিনি সতর্ক করেন।

পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমান সরকার টেকসই ও জনকল্যাণমুখী উন্নয়নে বিশ্বাসী। জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে দেশজুড়ে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং নগরীর যোগাযোগব্যবস্থাকে আরও আধুনিক করতে শিগগিরই সিলেটে বেশ কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে।

এ সময় সিসিক প্রশাসক বলেন, সিলেটকে একটি আধুনিক ও পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে নগরীর প্রতিটি ওয়ার্ডে মানসম্মত উন্নয়নকাজ এগিয়ে নেওয়া হচ্ছে। রাতের এই আকস্মিক পরিদর্শন উন্নয়নকাজের গতি, স্বচ্ছতা ও জবাবদিহি আরও বাড়াতে সহায়ক হবে।

কুশিঘাটের কাজ পরিদর্শন শেষে মন্ত্রী নগরীর উপশহর এলাকায় যান। সেখানে এসফল্ট দিয়ে নির্মিত নতুন সড়কে ট্রাফিক সিগন্যাল ও রোড মার্কিংয়ের কাজ ঘুরে দেখেন। রাতের আলোয় রোড মার্কিংয়ের কাজের মান পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন তিনি। পাশাপাশি নগরবাসীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এসব কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেন।

এ সময় সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রজি উদ্দিন খান ও শামসুল হক পাটোয়ারী, নির্বাহী প্রকৌশলী সুমন চন্দ্র দেবসহ বিভিন্ন দপ্তরের প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, উন্নয়নকাজে মন্ত্রীর সরাসরি তদারকি ও দিকনির্দেশনা চলমান প্রকল্পগুলোর গুণগত মান নিশ্চিত করা এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা