সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/১০/২০২৬ ০৯:৫৭:৫৯ অপরাহ্ন

সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সুন্দর ও পরিকল্পিত নগর গড়ে তুলতে নগরীর প্রতিটি এলাকার সড়ক, ড্রেনেজ ব্যবস্থাসহ সব ধরনের অবকাঠামো পরিকল্পিতভাবে উন্নয়ন করা হবে। এ জন্য সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রমে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের টুকের বাজার এলাকায় মসজিদ, বিভিন্ন সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা সরেজমিনে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে সিসিক প্রশাসক মসজিদ, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নকাজের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দেন তিনি।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমরা একটি সুন্দর ও বাসযোগ্য নগর গড়তে চাই। নগরীর প্রতিটি সড়ক, ড্রেনেজ ব্যবস্থা এবং অন্যান্য অবকাঠামো পরিকল্পিতভাবে গড়ে তোলা হবে। পর্যায়ক্রমে নগরের সব এলাকায় প্রয়োজনীয় উন্নয়নকাজ করা হবে। এ কাজে নগরবাসীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘এলাকাবাসীর বিভিন্ন সমস্যা ও প্রয়োজন সরেজমিনে দেখার জন্যই বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করা হচ্ছে। পরিদর্শনের মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় সিলেট জেলা বিএনপির সহসভাপতি শহীদ আহমদ, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এনাম হোসেন মেম্বার, সাবেক কাউন্সিলর আলতাফ হোসেন সুমন, টুকেরগাঁও জামে মসজিদের সদস্যসচিব নোমান আহমদ, সিলেট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মালেক মিয়া, ৩৯ নম্বর ওয়ার্ডের সাবেক আহ্বায়ক আলী আহমদ, হাফিজ কাজী জুনাইদ, শাহজাহান, কাজী আহমদ শিবলী, পীরপুর জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লি নেওয়াজ উদ্দিন, মালাই মিয়া, নয়াগ্রাম যুব কমিটির সভাপতি আব্দুস সালাম, আবুজর গৌছ, শাহজালাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাসুম আহমদ, তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, শাহাবুদ্দিন, পীরপুর গ্রামের মুরুব্বি শাহান উদ্দিন, শাহাব উদ্দিন, জয়নাল মিয়া, টুকের গ্রামের মুরুব্বি ও সাবেক মোতাওয়াল্লি করিম মিয়া, মুরাদ মিয়া, সিলেট জেলা যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক শাহীন আলম, হাজী দুলাল, জুনেদ, আলী হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক