সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৩৩ জন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৩৩ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/১০/২০২৬ ০১:৪৫:৩২ অপরাহ্ন

সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৩৩ জন


আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগর পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১২৩টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) রাত ১২টা থেকে মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত এসএমপির বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়।

এসএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মহানগর পুলিশ অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তিরা রয়েছেন।

এদিকে, ট্রাফিক বিভাগের অভিযানে ১২৩টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৭২টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৫১টি যানবাহন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে এসএমপি। জননিরাপত্তা নিশ্চিত ও নিরাপদ সিলেট গড়তে এসএমপির অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক