বিদেশে শ্রমিক পাঠাতে নতুন কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

বিদেশে শ্রমিক পাঠাতে নতুন কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১০/২০২৬ ০৮:১০:১৪ অপরাহ্ন

বিদেশে শ্রমিক পাঠাতে নতুন কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী

ছবি:সংগৃহীত


বিদেশে বাংলাদেশি শ্রমিক পাঠানোর ক্ষেত্রে নতুন করে কোনো ধরনের সিন্ডিকেট করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জনশক্তি রপ্তানি খাতকে স্বচ্ছ ও জবাবদিহির আওতায় আনতে সরকার কাজ করছে। প্রবাসীদের স্বার্থ রক্ষা এবং বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় অনিয়ম বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে।

তিনি বলেন, ‘প্রবাসীদের স্বার্থ রক্ষায় সিন্ডিকেট ও অনিয়ম বন্ধে সরকারের কঠোর অবস্থান জিরো টলারেন্স।’

আরিফুল হক চৌধুরী অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসররা বিভিন্নভাবে আন্দোলনের মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, সিন্ডিকেট কিংবা স্বার্থান্বেষী গোষ্ঠীর দৌরাত্ম্য বরদাশত করা হবে না। পুরো প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অ*ভিযোগ