মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে শিশু বিক্রি, দাদা-দাদিসহ গ্রে প্তা র ৫
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে শিশু বিক্রি, দাদা-দাদিসহ গ্রে প্তা র ৫

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১০/২০২৬ ১১:২২:৩৯ পূর্বাহ্ন

মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে শিশু বিক্রি, দাদা-দাদিসহ গ্রে প্তা র ৫

সংগৃহীত


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ১৩ মাসের শিশুকে দুই লাখ টাকায় বিক্রির অভিযোগে শিশুটির দাদা-দাদিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার ভোররাতে ঢাকার দোহার উপজেলার চর মাহমুদপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

একইসঙ্গে পাঁচজনকে গ্রেপ্তার করা হয় বলে ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন জানান।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার মাইজহাটি (সুতি ভরট) এলাকার বাসিন্দা শিশুটির দাদা উজ্জল মিয়া (৫০), তার স্ত্রী আয়শা খাতুন (৪৫), শিশুটির ফুফু শরিফা খাতুন (৩৫) এবং ঢাকার দোহার উপজেলার হরিচণ্ডী এলাকার আবেদ মোল্লা (৩৫) ও তার স্ত্রী শিখা (৩৫)।

এ ঘটনায় শিশুটির মা ঈশ্বরগঞ্জ থানায় মানবপাচার আইনে মামলা করেছেন।মামলার বরাতে পুলিশ জানায়, দুই বছর আগে শিশুটির মা রোজিনা বেগমের (২১) সঙ্গে মো. নাঈম মিয়ার (২৫) বিয়ে হয়। পরে তাদের একটি ছেলে সন্তান হয়।পারিবারিক কলহের জেরে রোজিনা বেগমকে পাঁচ মাস আগে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে শিশুটিকে রেখে দেওয়া হয়। রোজিনা গাজীপুরে গিয়ে একটি তৈরি পোশাক কারখানায় কাজ নেন।

এরই মধ্যে তিনি জানতে পারেন ২৮ সেপ্টেম্বর তার স্বামী ও স্বজনরা শিশুটিকে দুই লাখ টাকায় বিক্রি করে দেন। শিশুটিকে পাচারের জন্য বিক্রি করা হয়েছে বলে মামলায় বলা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, “সন্তানহীন এক দম্পতি লালন-পালনের কথা বলে শিশুটিকে কিনে নেয়, যা আইনি প্রক্রিয়ার বাইরে ছিল। শিশুটিকে নিরাপদে উদ্ধার করে আদালতের মাধ্যমে মায়ের জিম্মায় দেওয়ার প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারদের কারাগারে পাঠানো হয়েছে।”

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অ*ভিযোগ