সিলেটে হা*মের উ*পসর্গে আরও দুই শিশুর মৃ*ত্যু
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

সিলেটে হা*মের উ*পসর্গে আরও দুই শিশুর মৃ*ত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/১০/২০২৬ ০১:২১:২৪ অপরাহ্ন

সিলেটে হা*মের উ*পসর্গে আরও দুই শিশুর মৃ*ত্যু

ছবি : সংগৃহীত


সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শি*শুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে হাম ও হাম সন্দেহে মৃ*তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৫ জনে। তাদের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল ১০ জনের। বাকি ১৭৫ জন মা*রা গেছেন হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের (৮ অক্টোবর) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে মা*রা যাওয়া দুই শিশুর মধ্যে একজনের বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এবং অন্যজনের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়। দুজনেরই বয়স এক বছরের কম।

গোয়াইনঘাটের শিশুটির বয়স হয়েছিল ৯ মাস। চিকিৎসাধীন অবস্থায় সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে সে মা*রা যায়। অন্যদিকে, সুনামগঞ্জের দিরাইয়ের ৬ মাস বয়সী শিশুটি মা*রা গেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ দুই মৃ*ত্যুর পর সিলেট জেলায় হাম ও হাম সন্দেহে মোট মৃ*ত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জনে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে মৃ*ত্যু ৭১ জনের এবং নিশ্চিত হামে মৃ*ত্যু ৪ জনের। সুনামগঞ্জে মোট মৃ*ত্যু ৬৭ জনের। এর মধ্যে সন্দেহজনক ৬৬ এবং নিশ্চিত হামজনিত মৃ*ত্যু একজনের। হবিগঞ্জে ২৮ এবং মৌলভীবাজারে ১৫ জনের মৃ*ত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে নতুন করে ভর্তি হয়েছেন ২২৯ জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ৮৮ জন ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬৬, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬, পার্কভিউ মেডিকেল হাসপাতালে ১২ এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৭ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ৪ এবং ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন নতুন করে ভর্তি হয়েছেন।

নতুন রোগী ভর্তির পাশাপাশি বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে চিকিৎসাধীন আছেন ৫৫২ জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি রোগী এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২০৩ জন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭০ এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭৭ জন চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া পার্কভিউ মেডিকেল হাসপাতালে ২৮, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৭, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ১০ এবং বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন ভর্তি আছেন। এ ছাড়া গোলাপগঞ্জে ৭, বিশ্বনাথে ৫, কোম্পানীগঞ্জে ৪, নর্থ ইস্ট হাসপাতালে ৩, উইমেন্স মেডিকেল হাসপাতালে ৩, হবিগঞ্জ সদর হাসপাতালে ৩, ফেঞ্চুগঞ্জে ২ এবং ধর্মপাশায় ২ জন চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪২২, সুনামগঞ্জে ৩৫৭, হবিগঞ্জে ১৫৮ এবং মৌলভীবাজারে ১৫৮ জন। হবিগঞ্জের সংখ্যার মধ্যে ২ জন রুবেলা রোগী রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, এ পর্যন্ত সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মোট ১৮৫ জনের মৃ*ত্যু হয়েছে। তাদের মধ্যে সন্দেহজনক হাম রোগে মৃ*ত্যু ১৭৫ জনের এবং পরীক্ষায় নিশ্চিত হাম রোগে মৃ*ত্যু হয়েছে ১০ জনের। অর্থাৎ, মৃ*ত্যুর বড় অংশই হয়েছে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক