রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ায় চারজনের নামে রাষ্ট্রবি*রোধী মা*মলা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ায় চারজনের নামে রাষ্ট্রবি*রোধী মা*মলা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১০/২০২৬ ০২:০৯:৪৮ অপরাহ্ন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ায় চারজনের নামে রাষ্ট্রবি*রোধী মা*মলা

ছবি : সংগৃহীত


রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে এ ঘটনায় রাষ্ট্রবি*রোধী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের ডিসি শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রাষ্ট্রচিন্তার সদস্যসচিব এন এম আয়াস (২৯), সংগঠনটির সদস্য মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)।

ডিসি শেখ জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় রাষ্ট্রবি*রোধী কার্যকলাপের অভিযোগে একটি মামলা হয়েছে। ওই মামলায় চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শিল্পকলা একাডেমি এলাকায় হট্টগোলের মধ্যে তাদের আটক করে পুলিশ।

জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে রাষ্ট্রচিন্তা সংগঠনের কয়েকজন কর্মী শিল্পকলা একাডেমির সামনে যান। একপর্যায়ে তারা দেয়ালে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি মাখান বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে রাষ্ট্রচিন্তার সদস্যসচিব আয়াসের বাকবিতণ্ডা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক