সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১/১০/২০২৬ ০২:৩৮:১৪ অপরাহ্ন

সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু


সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃ*ত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃ*তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯০ জনে।

আজ রোববার বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) সিলেট কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা-সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য দপ্তরের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত কোনো হামের রোগী শনাক্ত না হলেও সন্দেহজনক উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৩ শিশুর মৃ*ত্যু হয়।

মৃ*ত শিশুরা হলো- সিলেটের কোম্পানীগঞ্জের বিলাল আহমেদের ৬ মাস বয়সী ছেলে আরাব, সুনামগঞ্জের দিরাই উপজেলার সাইদুল আলমের ১৪ মাস বয়সী মেয়ে ইবা আক্তার এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জান্নাত মিয়ার ১০ মাস বয়সী ছেলে রাইয়ান। তারা সবাই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৩০ জন সন্দেহজনক হামে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে পুরো বিভাগে মোট ৫১৫ জন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে চিকিৎসাধীন।

চিকিৎসাধীন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ভর্তি রয়েছেন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৮০ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৭২ জন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক