ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩/১০/২০২৬ ০২:১৪:৫২ অপরাহ্ন

ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০


সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষের সং/ঘ/র্ষে থানার ওসিসহ অন্তত ২০ জন আ/হত হয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ইনডোর মাঠে ফুটবল খেলা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে তাজপুর বাজারে ইনডোর ফুটবল খেলাকে কেন্দ্র করে খাদিমপুর ও চান্দপুর গ্রামের লোকজনের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এ নিয়ে সালিশের উদ্যোগ নেওয়া হলেও সিদ্ধান্ত না মানায় একপর্যায়ে দুই গ্রামের মানুষ সং/ঘ/র্ষে জড়িয়ে পড়ে। এ সময় লাঠিসোঁটা, দেশীয় অ/স্ত্র ও ইটপাটকেল ব্যবহার করা হয়।

এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সং/ঘ/র্ষে আহত কয়েকজনকে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, তাজপুর বাজারে দুই পক্ষের মধ্যে সং/ঘ/র্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সং/ঘ/র্ষ নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আমিও আহ/ত হয়েছি। 

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক