প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১০/২০২৬ ০৫:১০:৩৪ অপরাহ্ন

প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু

ছবি:সংগৃহীত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। কীটনাশক পান করার পর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নয় দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাঁর মৃত্যু হয়।

মারা যাওয়া শিক্ষার্থীর নাম শাহরিয়ার বাঁধন (২১)। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি টিলারগাঁও এলাকার একটি মেসে থাকতেন।

মঙ্গলবার বেলা তিনটার দিকে বাঁধনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইকবাল আহমেদ সিদ্দিকী।

বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক তরুণীর সঙ্গে বাঁধনের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার রাতে ওই তরুণী ও তাঁর এক আত্মীয়ের সঙ্গে মুঠোফোনে বাঁধনের কথা-কাটাকাটি হয়। এ নিয়ে তাঁদের মধ্যে মান-অভিমান তৈরি হয়েছিল বলে জানা গেছে।

বাঁধনের সহপাঠীদের ভাষ্য, গত ৪ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে টিলারগাঁওয়ের মেসে থাকা অবস্থায় কীটনাশক পান করেন তিনি। প্রথমে বিষয়টি সহপাঠীদের জানাননি বাঁধন। পরে রাত সাড়ে ১২টার দিকে তাঁরা বিষয়টি জানতে পারেন। এরপর সহপাঠী ও শিক্ষক-শিক্ষার্থীরা তাঁকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

হাসপাতালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে ৩৩ নম্বর ওয়ার্ড থেকে আইসিইউতে স্থানান্তর করেন। সেখানে নয় দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার তাঁর মৃত্যু হয়।

অধ্যাপক ড. ইকবাল আহমেদ সিদ্দিকী বলেন, ‘একটু আগে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেছেন। আমরা বিভাগের শিক্ষকেরা খবর পেয়েই হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছি।’

তিনি আরও বলেন, ‘যতটুকু জানি, যবিপ্রবির এক নারী শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্কের কলহ থেকেই সে বিষপান করেছে। এর আগেও প্রায় তিন মাস আগে বাঁধন ইঁদুরের বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছিল। সে সময় চার-পাঁচ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল।’


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক