গোলাপগঞ্জে বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণে/র অভিযোগ, যুবকের বিরুদ্ধে মা/মলা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণে/র অভিযোগ, যুবকের বিরুদ্ধে মা/মলা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১০/২০২৬ ০৬:১৯:৩২ অপরাহ্ন

গোলাপগঞ্জে বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণে/র অভিযোগ, যুবকের বিরুদ্ধে মা/মলা

ছবি:সংগৃহীত


সিলেটের গোলাপগঞ্জে বিয়ের আশ্বাস দিয়ে এক গৃহবধূকে ধ/র্ষ/ণে/র অভিযোগ উঠেছে জাহিদুল ইসলাম (২২) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী (২৪) বাদী হয়ে বুধবার (১৪ অক্টোবর) রাতে গোলাপগঞ্জ মডেল থানায় মা/মলা করেছেন।

অভিযুক্ত জাহিদুল ইসলাম উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের কালীকৃষ্ণপুর গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জাহিদুলের বিয়ের আশ্বাসে ভুক্তভোগী নারী তাঁর আগের সংসার ছেড়ে চলে আসেন। এরপর গত ছয় মাসে জাহিদুল তাঁকে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, সর্বশেষ গত মঙ্গলবার (১৩ অক্টোবর) বিয়ের বিষয়ে কথা বললে জাহিদুল তাঁকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। পরে ভুক্তভোগী নারী তাঁর বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছবেদ আলী জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক