বগুড়ায় সুদের টাকার জন্য বৃদ্ধকে পিটিয়ে হ ত্যা, গ্রে প্তা র ২
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

বগুড়ায় সুদের টাকার জন্য বৃদ্ধকে পিটিয়ে হ ত্যা, গ্রে প্তা র ২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১০/২০২৬ ০৬:৪৫:২৯ অপরাহ্ন

বগুড়ায় সুদের টাকার জন্য বৃদ্ধকে পিটিয়ে হ ত্যা, গ্রে প্তা র ২

সংগৃহীত


বগুড়ার শেরপুরে সুদের পাওনা টাকা নিয়ে বিরোধে ছোট ভাইকে মারধরের হাত থেকে রক্ষা করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় সিরাজ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের নাকুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত সিরাজ (৬৪) ওই এলাকার স্থানীয় বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সিরাজের ছোট ভাই ছানোয়ার হোসেন প্রতিবেশী তোজাম সরকারের কাছ থেকে সুদে টাকা ধার নিয়েছিলেন। নির্ধারিত সময়ে তা পরিশোধ করতে না পারায় গতকাল রাতে ছানোয়ারের বাড়ির আঙিনায় গিয়ে তাকে মারধর শুরু করেন তোজাম ও তার লোকজন। এ সময় ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে সিরাজের ওপরও হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই সিরাজ মারা যান। আহত ছানোয়ারকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আজ শুক্রবার সকালে নিহতের ছেলে জহুরুল ইসলাম (৪৩) বাদী হয়ে শেরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে নাকুয়া গ্রামের তোজাম সরকার (৫৫) ও তার ছেলে কাওসার আলীকে (২৬) গ্রেপ্তার করে পুলিশ।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, ‘ঘটনার পরেই স্থানীয়রা অভিজুক্তদের আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে আহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং নিহতের লাশ উদ্ধারসহ অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অ*ভিযোগ