ইউএনও'র উদ্যোগে বর্ণমালা ও নানা প্রজাতির রঙিন ছবিতে সাজানো হলো বিয়াম ল্যাবরেটরি স্কুল
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

ইউএনও'র উদ্যোগে বর্ণমালা ও নানা প্রজাতির রঙিন ছবিতে সাজানো হলো বিয়াম ল্যাবরেটরি স্কুল

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭/১০/২০২৬ ০৭:০৬:৪১ অপরাহ্ন

ইউএনও'র উদ্যোগে বর্ণমালা ও নানা প্রজাতির রঙিন ছবিতে সাজানো হলো বিয়াম ল্যাবরেটরি স্কুল


গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর উদ্যোগে কোমলমতি শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে এবং বিদ্যালয়কে একটি আনন্দদায়ক স্থান হিসেবে গড়ে তুলতে নেওয়া হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। শুধু সাদামাটা চার দেয়াল নয়, বরং বাংলা ও ইংরেজি অক্ষরে এবং বিভিন্ন প্রজাতির পশুপাখি ও প্রাকৃতিক দৃশ্যের দৃষ্টিনন্দন চিত্রাঙ্কনের মাধ্যমে সাজানো হয়েছে শ্রেণিকক্ষ। বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিশুদের লেখাপড়ার উপযোগী করে তোলা এই রঙিন পরিবেশ ইতোমধ্যেই শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের বারান্দা ও শ্রেণিকক্ষের দেয়ালজুড়ে আঁকা হয়েছে বাঘ, সিংহ, হাতি, জিরাফ, হরিণসহ নানা প্রজাতির প্রাণীর ছবি। সেই সঙ্গে রয়েছে টিয়া, ময়না, দোয়েলসহ দেশীয় পাখির চমৎকার সব চিত্র। প্রতিটি ছবির পাশেই বড় ও আকর্ষণীয় রঙের কালিতে লেখা রয়েছে সংশ্লিষ্ট বাংলা ও ইংরেজি অক্ষর, শব্দ এবং সংখ্যা। এর ফলে শিশুরা শুধু ছবি দেখেই আনন্দ পাচ্ছে না, বরং খেলার ছলে সহজেই বর্ণমালা ও নতুন নতুন শব্দের সঙ্গে পরিচিত হতে পারছে।

শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিশুদের জন্য 'ভিজ্যুয়াল লার্নিং' বা দৃশ্যমান শিখন পদ্ধতি অত্যন্ত কার্যকর। বইয়ের কালো অক্ষরের চেয়ে চারপাশের রঙিন ছবি শিশুদের মস্তিষ্ক দ্রুত ধারণ করতে পারে। বিদ্যালয়ের এই উদ্যোগটি সেই বৈজ্ঞানিক ধারণার ওপর ভিত্তি করেই নেওয়া হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম বলেন, "শিশুরা যেন স্কুলকে ভয়ের জায়গা না ভেবে আনন্দের জায়গা মনে করে, মূলত সেই লক্ষ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তা এই উদ্যোগ নিয়েছেন। অক্ষরে এবং বিভিন্ন প্রজাতির ছবির এই চিত্রাঙ্কন তাদের কল্পনাশক্তি বাড়াচ্ছে। এখন তারা ক্লাসে ঢুকলেই চারপাশের দেয়াল থেকে অনেক কিছু শিখতে পারছে।

স্থানীয় অভিভাবকরাও এই উদ্যোগে বেশ উচ্ছ্বসিত। এক শিক্ষার্থীর বাবা বলেন, "আগে আমার সন্তান স্কুলে আসতে চাইত না, কান্নাকাটি করত। কিন্তু এখন স্কুলের এই রঙিন পরিবেশ আর পশুপাখির ছবিগুলো তার এতই পছন্দ হয়েছে যে, সে প্রতিদিন হাসিমুখে স্কুলে আসতে চায়। বাসায় গিয়েও সে দেয়ালের ছবিগুলোর গল্প করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন,সংশ্লিষ্টদের প্রত্যাশা, শিশুদের মানসিক বিকাশ, উপস্থিতির হার বৃদ্ধি এবং আনন্দময় শিক্ষার প্রসারে উপজেলার অন্যান্য বিদ্যালয়গুলোতেও এমন শিক্ষানুকূল পরিবেশ তৈরির উদ্যোগ গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক