‘সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ ত্যু দণ্ড আমাদের জন্য একটা শিক্ষা হতে পারে’
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

‘সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ ত্যু দণ্ড আমাদের জন্য একটা শিক্ষা হতে পারে’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১০/২০২৬ ০৮:২৫:৪০ অপরাহ্ন

‘সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ ত্যু দণ্ড আমাদের জন্য একটা শিক্ষা হতে পারে’

সংগৃহীত


পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা আমাদের জন্য একটা শিক্ষা হতে পারে।’আজ শনিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এটা অবশ্যই দুর্ভাগ্যজনক, এই ধরনের খবর আমরা পেতেও চাই না। সৌদি সরকারকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি দিয়েছি। একটু অপেক্ষা করি, তাদের উত্তর পেলে পরিষ্কারভাবে বলতে পারব।’

শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘মৃত্যুদণ্ডের ঘটনায় আমাদের মিশন অবগত ছিল না। যেহেতু ডিটেইলস সৌদি সরকার জানায়নি, সেজন্য এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাচ্ছি না।’

তিনি আরও বলেন, ‘প্রবাসী ভাইবোনেরা যারা কষ্ট করে নিজের টাকা-পয়সা খরচ করে বিদেশে গিয়ে চাকরি নেয়, কাজ করে, তাদের সবসময় মনে রাখা উচিত, সেই সব দেশের আইন-কানুন মেনে চলতে হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘মক্কার একটি মসজিদের ভেতরে ব্যভিচারে লিপ্ত হওয়ার অভিযোগে সৌদি আরবের আইনি কাঠামো অনুযায়ী আদালত ব্যবস্থা নিয়েছে বলে শ্রম কল্যাণ উইংয়ের বার্তায় জানানো হয়েছে। এরকম কোনো ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে।’

শামা ওবায়েদ বলেন, ‘আনুষ্ঠানিক তথ্য পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পরই জানা যাবে, কবে ও কীভাবে দুজনের মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।’

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক