জৈন্তাপুরে সিএনজির বনেট থেকে ৯৬ বোতল বিদেশি ম দ উদ্ধার, চালক গ্রে প্তা র
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরে সিএনজির বনেট থেকে ৯৬ বোতল বিদেশি ম দ উদ্ধার, চালক গ্রে প্তা র

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১০/২০২৬ ০৭:৫৪:৪৪ অপরাহ্ন

জৈন্তাপুরে সিএনজির বনেট থেকে ৯৬ বোতল বিদেশি ম দ উদ্ধার, চালক গ্রে প্তা র

সংগৃহীত


সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে সিএনজিচালিত অটোরিকশার বনেট তল্লাশি করে ৯৬ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় মদ বহনের অভিযোগে অটোরিকশার চালক নুরুল ইসলাম আকাশকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৩৬ হাজার টাকা।

রোববার (১৮ অক্টোবর) ভোর ৪টা ১০ মিনিটের দিকে শাপলা ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিলেট-থ-১১-৬৯০২ নম্বরের সিএনজিচালিত অটোরিকশাটির বনেট তল্লাশি করে মদগুলো উদ্ধার করা হয়। পরে মদ ও অটোরিকশাটি জব্দ করে পুলিশ।

গ্রেপ্তার নুরুল ইসলাম আকাশ সিলেটের এয়ারপোর্ট থানাধীন সাহেববাজার রোডের লীলাপাড়া ছড়ারপাড় গ্রামের তাজুল ইসলামের ছেলে।জৈন্তাপুর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সৌকত মাসুদ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) জিয়ার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। রোববার তাকে পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক