বিশ্বনাথে ফসলি জমিতে অপরিকল্পিত খাল খনন বন্ধের দাবি কৃষকদের
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

বিশ্বনাথে ফসলি জমিতে অপরিকল্পিত খাল খনন বন্ধের দাবি কৃষকদের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১০/২০২৬ ০৯:৪৪:৩৮ অপরাহ্ন

বিশ্বনাথে ফসলি জমিতে অপরিকল্পিত খাল খনন বন্ধের দাবি কৃষকদের

ছবি:সংগৃহীত


সিলেটের বিশ্বনাথ উপজেলার সুনাপুর এলাকায় ফসলি জমির ওপর দিয়ে অপরিকল্পিত খাল খনন বন্ধের দাবিতে প্রতিবাদ সভা করেছেন স্থানীয় কৃষকরা। তাঁদের অভিযোগ, অগ্রাধিকার খাল খনন কর্মসূচির নামে বিশ্বনাথ ও সিলেট সদর উপজেলার প্রায় ৩৮ একর উর্বর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার সকালে সুনাপুর এলাকার ফসলি জমিতে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা অভিযোগ করেন, স্থানীয় একটি মহলের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে খাল খনন প্রকল্পের নামে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রগুপুর ও রামপুর মৌজার প্রায় ৩৫ একর এবং সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের মেদিনী মহল মৌজার প্রায় ৩ একর উর্বর কৃষিজমি ধ্বংসের পরিকল্পনা করা হচ্ছে।

কৃষকরা জানান, প্রস্তাবিত খাল খননের স্থানটি প্রায় একশ বছর আগে ভরাট হওয়া সুরমা নদীর উর্বর কৃষিভূমি। তাঁদের দাবি, ১২৩১ বঙ্গাব্দ থেকে হালাবাদী ছিটায় তাঁদের পূর্বপুরুষেরা এসব জমির মালিকানা পেয়ে ভোগদখল করে আসছেন। বর্তমানে তাঁদের উত্তরসূরিরা এসব জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করছেন। তাঁদের ভাষ্য, এলাকায় খাস বা পতিত জমি প্রায় নেই বললেই চলে।

বক্তারা আরও বলেন, প্রস্তাবিত স্থান থেকে মাত্র দুই থেকে তিন কিলোমিটার পশ্চিমে পুরাতন সুরমা নদীর ভরাট মুখে একটি প্রাকৃতিক খাল রয়েছে। ওই খাল বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন করে এবং শীত মৌসুমে পর্যাপ্ত পানি ধরে রাখে। ফলে শাকসবজিসহ বিভিন্ন ফসল চাষে কৃষকেরা সুবিধা পান। এ অবস্থায় নতুন করে খাল খননের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা।

কৃষকদের দাবি, প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়িত হলে তাঁদের দীর্ঘদিনের চাষাবাদের জমি ক্ষতিগ্রস্ত হবে। তাই উর্বর কৃষিজমি রক্ষা এবং সরকারি অর্থের অপচয় রোধে অপরিকল্পিত খাল খনন প্রকল্পটি অবিলম্বে বাতিল করতে হবে।

প্রতিবাদ সভায় ভুক্তভোগী কৃষকদের পক্ষে বক্তব্য দেন কয়েছ মিয়া, মতছির আলী, শফিক মিয়া, দুলাল আহমদ, রফিক মিয়া, আলাল মিয়া, আব্দুল মতিন, আল আমিন, আব্দুল আজিজ, জালাল উদ্দিন, আব্দুল কাদির, আব্দুল হান্নান, আব্দুল মান্নান, আব্দুস শহীদ, আব্দুস ছামাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক