দুর্গাপূজা উপলক্ষে কাশ্যপ কল্যাণ পরিষদের বস্ত্র বিতরণ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

দুর্গাপূজা উপলক্ষে কাশ্যপ কল্যাণ পরিষদের বস্ত্র বিতরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১০/২০২৬ ১১:১০:১০ অপরাহ্ন

দুর্গাপূজা উপলক্ষে কাশ্যপ কল্যাণ পরিষদের বস্ত্র বিতরণ

ছবি:সংগৃহীত


শারদীয় দুর্গাপূজার মহানবমী উপলক্ষে দরিদ্র ও অসহায় নারীদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ কাশ্যপ কল্যাণ পরিষদ।

আমেরিকা প্রবাসী সুনীতি বালা সরকারের সৌজন্যে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উত্তর বাঘাসহ আরও তিনটি পূজামণ্ডপের সুবিধাভোগী নারীদের মধ্যে নয়াটিল্লা সার্বজনীন পূজামণ্ডপে বস্ত্র বিতরণ করা হয়। এ ছাড়া বিশিষ্ট সমাজসেবক মনোরঞ্জন বিশ্বাসের সৌজন্যে সিলেট সদর উপজেলার খাদিমপাড়ার শ্যামপুর গ্রামের সার্বজনীন পূজামণ্ডপেও বস্ত্র বিতরণ করা হয়।

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাশ্যপ কল্যাণ পরিষদের সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক সুসেন্দ্র চন্দ্র সরকার। বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত যুগ্ম পরিচালক জ্যোতিমোহন বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পুলিন সরকার, নারদ বিশ্বাস, প্রধান শিক্ষক পাঁচু মোহন বিশ্বাস, সঞ্জয় বিশ্বাস, সত্যেন্দ্র নন্দী ও নিত্যানন্দ বিশ্বাস।

এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা পরিষদের দায়িত্বশীল কর্মকর্তা এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের স্থানীয় নেতারা সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় রাখার আহ্বান জানান।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক