মাউন্ট এডোরা হাসপাতালের ঘটনার নিষ্পত্তি
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

হাসপাতাল কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ, দায়ী কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস

মাউন্ট এডোরা হাসপাতালের ঘটনার নিষ্পত্তি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১০/২০২৬ ১১:২০:০৭ অপরাহ্ন

মাউন্ট এডোরা হাসপাতালের ঘটনার নিষ্পত্তি

ছবি:সংগৃহীত


সিলেটে মাউন্ট এডোরা হাসপাতালে নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনা ও উত্তেজনাকর পরিস্থিতির সামাজিক ও শান্তিপূর্ণ নিষ্পত্তি হয়েছে। সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর মধ্যস্থতায় বুধবার (২১ অক্টোবর) দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে উভয় পক্ষের উপস্থিতিতে অনুষ্ঠিত যৌথ সভায় এ সমঝোতা হয়।

গত ১৬ অক্টোবর হাসপাতালটিতে নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। বুধবারের সভায় দীর্ঘ আলোচনার পর হাসপাতাল কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ, আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাসের ভিত্তিতে উভয় পক্ষ বিরোধের অবসানে একমত হন।

সমঝোতা সভায় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে ঘটনার সময় দায়িত্ব পালনকারী প্রশাসনিক কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণের জন্য দুঃখ প্রকাশ ও আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা করা হয়। পাশাপাশি, ওই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক ও কঠোর প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় ইমদাদ হোসেন চৌধুরী বলেন, চিকিৎসক ও রোগী-উভয় পক্ষই সমাজের অবিচ্ছেদ্য অংশ। যেকোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তবে এমন ঘটনাকে কেন্দ্র করে কোনো প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তার অসৌজন্যমূলক ও অমানবিক আচরণ কোনোভাবেই কাম্য নয়।

তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করেছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নে

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক