সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটি থেকে ৭ জন ব/হিষ্কার
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটি থেকে ৭ জন ব/হিষ্কার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১০/২০২৬ ১১:৩০:০০ অপরাহ্ন

সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটি থেকে ৭ জন ব/হিষ্কার

ছবি:সংগৃহীত


সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাত সদস্যকে সাধারণ সদস্যপদসহ সংগঠনের সব পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে এর আগে সাধারণ সম্পাদক মনসুর আহমদ লস্করকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে নুরুল আমিন চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সেলিম আহমদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কমিটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ডে অনৈতিক কাজে জড়িত থাকা, অর্থের বিনিময়ে কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদ-পদবি দেওয়াসহ নানা ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম. শফিকুর রহমান একাধিকবার মৌখিকভাবে তাঁদের এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ জানান। তবে তাঁরা তা না মেনে সভাপতির বিরুদ্ধে বিভিন্ন ধরনের মন্তব্য করতে থাকেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তিদের সংগঠনবিরোধী কর্মকাণ্ড অব্যাহত থাকায় সংগঠনের সুনাম ও শৃঙ্খলা রক্ষার্থে তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বহিষ্কৃত ব্যক্তিরা হলেন—মুসলেহ উদ্দিন, মনোরঞ্জন তালুকদার, শ্যামল চৌধুরী, শফিকুর রহমান, আমিরুল ইসলাম চৌধুরী হিয়া, রুহুল ইসলাম মিঠু ও ইউসুফ সেলু।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃত ব্যক্তিরা এখন থেকে সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটিসহ সংগঠনের অন্য কোনো কমিটির সদস্য হিসেবে বিবেচিত হবেন না।

এ ছাড়া দীর্ঘদিন কেন্দ্রীয় কার্যালয়ে অনুপস্থিত থাকার কারণ দেখিয়ে সাধারণ সম্পাদক মনসুর আহমদ লস্করকে আগেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পরবর্তী সময়ে তাঁকে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সদস্যপদ থেকেও বহিষ্কার করে নুরুল আমিন চৌধুরীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় বলে এতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তিদের সঙ্গে কেউ কোনো ধরনের আর্থিক লেনদেন করলে কিংবা তাঁদের কোনো অসামাজিক কর্মকাণ্ডে জড়িত হলে এর দায় সংগঠন নেবে না।

সিলেট বিভাগ গণদাবি পরিষদ গত ৪০ বছর ধরে সিলেট বিভাগের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে কাজ করে আসছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনটি কোনো ব্যক্তি বা ব্যক্তিস্বার্থে ব্যবহারের জন্য গঠিত হয়নি। এ বিষয়ে সচেতন থাকার জন্য সিলেট বিভাগের দেশ-বিদেশে অবস্থানরত নাগরিক এবং বিদেশে গঠিত সংগঠনের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকে সিলেট নগরীর জিন্দাবাজারে ৫৩ নম্বর সমবায় ভবনের দ্বিতীয় তলায় কেন্দ্রীয় কার্যালয়ের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক