সিলেটে ৩৪ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

সিলেটে ৩৪ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/১০/২০২৬ ০১:৪৮:২৯ অপরাহ্ন

সিলেটে ৩৪ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ


সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ভা/রতীয় বিপুল পরিমাণ চা-পাতাসহ ৩৪ লাখ ১৭ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার অ/বৈধ পণ্য জ/ব্দ করেছে বি/জিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বি/জিবি)।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) মধ্যরাতে ও ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির পৃথক আভিযানিক টহল দল এসব অভিযান পরিচালনা করে।

১৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত ১টার দিকে কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্ত থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দিঘীরপাড় নামক স্থানে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৮০০ কেজি ভারতীয় চা-পাতা ও একটি পিকআপ জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের সিজারমূল্য ২৪ লাখ টাকা।

এ ছাড়া একই রাতে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) দায়িত্বাধীন জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার লালাখাল ও সোনারখেওর বিওপির পৃথক আভিযানিক টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৪টি গরু, ১৫০ কেজি চিনি, ১ হাজার ৩২০ কেজি টমেটো ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের সিজারমূল্য ১০ লাখ ১৭ হাজার ৫০০ টাকা।

দুটি পৃথক অভিযানে জব্দ করা মালামালের সর্বমোট সিজারমূল্য ৩৪ লাখ ১৭ হাজার ৫০০ টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতাসহ নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান চালানো হয়। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালানবিরোধী কার্যক্রম জোরদারে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক