ভা/রতে প্রবেশের সময় আ/টক জৈন্তাপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

ভা/রতে প্রবেশের সময় আ/টক জৈন্তাপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/১০/২০২৬ ০২:২৬:৩৮ অপরাহ্ন

ভা/রতে প্রবেশের সময় আ/টক জৈন্তাপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল


ভা/রতে যাওয়ার পথে সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদকে আটক করেছে তামাবিল ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে জৈন্তাপুর থানা হেফাজতে নেওয়া হয়।

জানা গেছে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা ৫ মিনিটের দিকে বাংলাদেশ থেকে ভারতে গমনের উদ্দেশ্যে তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে উপস্থিত হলে ইমিগ্রেশন পুলিশ কামাল আহমেদকে আটক করে।

পারিবারিক সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ভারতে যাচ্ছিলেন তিনি।

আটকের পর তামাবিল ইমিগ্রেশন পুলিশ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে। খবর পেয়ে গোয়াইনঘাট থানার আওতাধীন তামাবিল পুলিশ ফাঁড়ির চারজন পুলিশ সদস্য সেখানে উপস্থিত হন। পরবর্তীতে দুপুর ১২টা ৫০ মিনিটে জৈন্তাপুর থানার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) দিদারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল কামাল আহমেদকে জৈন্তাপুর থানা হেফাজতে নিয়ে যায়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক