শাহজালালের (রহ.) মাজারের ডেগে শেখ হাসিনার জন্য চিঠি
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

শাহজালালের (রহ.) মাজারের ডেগে শেখ হাসিনার জন্য চিঠি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১০/২০২৬ ০২:০৮:০৫ অপরাহ্ন

শাহজালালের (রহ.) মাজারের ডেগে শেখ হাসিনার জন্য চিঠি

ছবি : সংগৃহীত


আজ শনিবার সকালে শুরু হয়েছে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ গণনা। এ সময় মাজারের ডেগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে লেখা একটি চিঠি পাওয়া গেছে।

চিঠিতে শেখ হাসিনার সুস্থতা কামনা করা হয়েছে। পাশাপাশি তাঁর বাংলাদেশে ফিরে আসার প্রার্থনা করা হয়েছে। চিঠিতে তারিখ লেখা ছিল ২৮ সেপ্টেম্বর ২০২৬, যেটি সাবেক প্রধানমন্ত্রী হাসিনার জন্মদিন।

শনিবার সকালে মাজারে পঞ্চম দফায় প্রকাশ্যে দানবাক্স ও মানতের ডেগের অর্থ গণনা শুরু হয়। এ সময় ডেগে পাওয়া যায় চিঠি।

চিঠিতে ঢাকার লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে মো. মামুন হোসেন মন্না নাম উল্লেখ করে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া ও প্রার্থনার কথা লেখা রয়েছে।

চিঠিতে লেখা হয়েছে, ‘আসসালামু আলাইকুম। আমি লালবাগ থানা ২৪ ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে মো. মামুন হোসেন মন্না। বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে হযরত শাহজালাল মাজারে নেত্রীর জন্য দোয়া ও প্রার্থনা করছি। আল্লাহ পাক যেন তাঁকে সর্বদা সুস্থ রাখেন এবং বাংলাদেশের মানুষের আশার আলো হয়ে যেন ফিরে আসেন, আমিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দেশরত্ন শেখ হাসিনার।’

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক