বিদেশি পর্যটকদের পেমেন্ট থেকে ডলারের ১৫% সংরক্ষণের সুযোগ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

বিদেশি পর্যটকদের পেমেন্ট থেকে ডলারের ১৫% সংরক্ষণের সুযোগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১০/২০২৬ ০৯:২৯:০০ অপরাহ্ন

বিদেশি পর্যটকদের পেমেন্ট থেকে ডলারের ১৫% সংরক্ষণের সুযোগ

সংগৃহীত


বিদেশি পর্যটকদের কাছ থেকে কার্ডে পেমেন্ট নিয়ে আয় করা বৈদেশিক মুদ্রার (ডলার) একটি অংশ নিজেদের কাছে রাখতে পারবে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, শপিং মলসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান। এ ক্ষেত্রে অর্জিত বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ সংরক্ষণের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাকি ৮৫ শতাংশ টাকায় রূপান্তর করতে হবে।আজ রোববার জারি করা এক সার্কুলারে এ সুযোগের কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে বিদেশি পর্যটকদের কাছে পণ্য ও সেবা বিক্রির বিপরীতে আন্তর্জাতিকভাবে ইস্যু করা কার্ড এবং অন্যান্য অনুমোদিত পেমেন্ট উপকরণের মাধ্যমে পাওয়া বৈদেশিক মুদ্রার একটি অংশ বৈদেশিক মুদ্রার হিসাবে রাখা যাবে।বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানকে এ সুবিধা দিতে পারবে। সংরক্ষিত বৈদেশিক মুদ্রা চলতি হিসাবের আওতাভুক্ত বৈধ বৈদেশিক লেনদেনের দায় পরিশোধে ব্যবহার করা যাবে। প্রচলিত বৈদেশিক মুদ্রা বিধিবিধান মেনে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে পরিশোধও এর আওতায় থাকবে।

এ সুবিধা কার্যকর করতে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে আন্তর্জাতিকভাবে ইস্যু করা কার্ড ও অন্যান্য অনুমোদিত পেমেন্ট উপকরণের মাধ্যমে অর্থ গ্রহণের উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করতে এডি ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।নতুন এ সুবিধার ফলে পর্যটন খাতের পাশাপাশি বিদেশি ক্রেতাদের কাছে পণ্য ও সেবা বিক্রি করে এমন অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানও আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থার সুবিধা নিতে পারবে। তবে সংরক্ষিত অর্থ ব্যবহারের ক্ষেত্রে প্রচলিত বৈদেশিক মুদ্রা বিধিবিধান অনুসরণ করতে হবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক