জৈন্তাপুরে বাসে পাওয়া গেল ভা/রতীয় পণ্য, গ্রে/প্তার ৩
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বাসে পাওয়া গেল ভা/রতীয় পণ্য, গ্রে/প্তার ৩

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১০/২০২৬ ১২:৫৭:৪৮ অপরাহ্ন

জৈন্তাপুরে বাসে পাওয়া গেল ভা/রতীয় পণ্য, গ্রে/প্তার ৩


সিলেটের জৈন্তাপুরে পুলিশ চেকপোস্টে ঢাকাগামী একটি বাস তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জৈন্তাপুর থানাধীন হরিপুর পুলিশ চেকপোস্টে ‘ঢাকা এক্সপ্রেস’ নামের একটি বাসে তল্লাশি চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১৫-৭০০৮।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন রঙ ও কোম্পানির ২০টি ভারতীয় মাঝারি আকারের কম্বল, ১০ হাজার ১২৮ প্যাকেট ভারতীয় ওরিও বিস্কুট, পেপার বোট সুইং কোকোনাট ওয়াটার ড্রিংকের ১ হাজার ৩৬০ বোতল, আমুল কুল কেশর ফ্লেভারের ৭০০ বোতল, কাভেরি মেহেদি কোনের ৯৫ প্যাকেট, সোন পাপড়ি এলাচির ২০৪ প্যাকেট, ক্লিনিক প্লাস হেলথ শ্যাম্পুর ২১০ বোতল এবং ২ হাজার ১৫০ পিস সাফারি চকলেট।

জব্দ করা পণ্যের মোট মূল্য ৩ লাখ ৩৭ হাজার টাকা বলে জানানো হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাওকুড়া গ্রামের মো. জুয়েল আহম্মেদ (৩১), ঢাকার পল্লবী এলাকার মো. এনামুল হক (৪২) এবং শেরপুর জেলার শেরপুর উপজেলার বালুরঘাট হেরুয়া এলাকার মো. ইমরান হোসাইন (২৬)।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সোমবার সকালে পুলিশ পাহারায় তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক