সিলেটে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পাচ্ছেন ১৬ কর্মকর্তা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

সিলেটে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পাচ্ছেন ১৬ কর্মকর্তা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১০/২০২৬ ০৬:১৯:৩৪ অপরাহ্ন

সিলেটে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পাচ্ছেন ১৬ কর্মকর্তা

সংগৃহিত


৪৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে নবনিয়োগপ্রাপ্ত ১৬ কর্মকর্তাকে সিলেট বিভাগে সহকারী কমিশনার হিসেবে পদায়ন করেছে সরকার। একই সঙ্গে তাঁদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৪৫তম বিসিএসের মাধ্যমে নিয়োগ পাওয়া প্রশাসন ক্যাডারের ২৬৬ কর্মকর্তাকে বিভিন্ন বিভাগীয় কমিশনারের অধীনে সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত করা হয়েছে। শিক্ষানবিস সহকারী কমিশনার হিসেবে তাঁরা মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখের সুপারিশ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৪ অক্টোবরের প্রজ্ঞাপনের ভিত্তিতে তাঁদের নিয়োগ দেওয়া হয়। পরবর্তী সময়ে মাঠপর্যায়ে প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য বিভিন্ন বিভাগে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিলেট বিভাগে পদায়ন পাওয়া কর্মকর্তাদের আগামী ১ নভেম্বর সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করতে হবে।

সিলেট বিভাগে পদায়ন পাওয়া ১৬ কর্মকর্তার সবাই ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার বাসিন্দা।

তাঁদের মধ্যে ময়মনসিংহ জেলার ১০ জন হলেন—মো. নুরুদ্দিন রিয়েল, শেখ ইশা, ফাহিম ইবনে ইদ্রিছ, শান্তিল মাহমুদ আকন্দ জয়, মো. মেহেদী হাসান সিয়াম, আইনুল হক, মো. হাসিবুল ইসলাম, মো. আবু সাঈদ, এনামুল হক ও মির্জা আল মামুন।

শেরপুর জেলার দুজন হলেন মো. নাজমুল হাসান নাঈম ও জাহাঙ্গীর আলম।

জামালপুর জেলার তিনজন হলেন মীর মোহাম্মদ মহসীন কবীর, এহসান আবরার ফাইয়াজ ও মো. রকিবুল হাসান।

এ ছাড়া নেত্রকোণা জেলার মো. মেহেদী হাসান শুভকে সিলেট বিভাগে পদায়ন করা হয়েছে।

নবনিযুক্ত কর্মকর্তারা সিলেট বিভাগের মাঠ প্রশাসনে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তাঁদের ওপর অর্পিত আইনগত দায়িত্ব পালন করবেন।


জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক